প্রথম ঘণ্টায় লেনদেন ২১০ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা বেলা ১১টায় ডিএসইতে ২১০ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ দশমিক ৫৮ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৬৮ দশমিক শূন্য আট পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক শুন্য দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৬ দশমিক ৫২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১১ দশমিক ৯৩ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫২টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা ইস্টান ব্যাংকের ১৮ কোটি ২৪ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ কোটি ৩৪ লাখ টাকা, ফার্স্ট প্রাইস মিউচুয়াল ফান্ডের ১০ কোটি ৮৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৮১ লাখ টাকা এবং শার্প ইন্ডাস্ট্রিজের পাঁচ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক