৩০ মিনিটে লেনদেন ৬৫ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন চলছে আজ সোমবার (২ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩০মিনিটে ডিএসইতে ৬৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে এক দশমিক ৩৪ পয়েন্ট। এসময় সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩৮৩ দশমিক ৮০ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক চার দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩ দশমিক ৮৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭ দশমিক ৫৫ পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৩টির এবং কমেছে ১০৩টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা ফনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের পাঁচ কোটি ৩২ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের পাঁচ কোটি ১১ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের তিন কোটি ৫৫ লাখ টাকা, এমএল ডায়িংয়ের দুই কোটি ৮২ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের এক কোটি ৯৫ লাখ টাকা, ফার কেমিক্যালের এক কোটি ৬৭ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের এক কোটি ৬২ লাখ টাকা,অগ্নি ইন্স্যুরেন্সের এক কোটি ৪৮ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়ামের এক কোটি ৩৬ লাখ টাকা এবং এপেক্স স্পিনিংয়ের এক কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়।

নিজস্ব প্রতিবেদক