৬০ মিনিটে লেনদেন ২৮৬ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (৮ জুলাই)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা বেলা ১১টায় ডিএসইতে ২৮৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৪ দশমিক শূন্য দুই পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮০৫ দশমিক ২৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক সাত দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯২ দশমিক ৪২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৮৪ দশমিক ৩৭ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭১টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ডমিনেজ স্টিলের ১৬ কোটি দুই লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের ১৩ কোটি ৮৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১১ কোটি ৭৫ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ১০ কোটি ৭১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৯ কোটি ২১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ছয় কোটি ৮৬ লাখ টাকা এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ছয় কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক