সিএসইতে সূচকসহ লেনদেন কমেছে
দেশের পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক পতনে শেষ হয়েছে লেনদেন আজ সোমবার (২০ এপ্রিল)। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে এদিন ৩৪ কোটি টাকায় নেমে এসেছে।
সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের পতন হয় ২৭ দশমিক ৭৬ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় ১৪ হাজার ৭২৪ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক তিন দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১০৯ দশমিক ১৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়ায় ১২ হাজার ৯৬২ দশমিক ৪০ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ১১ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৯ হাজার ২৩ দশমিক ৮৬ পয়েন্টে। তবে সিএসআই সূচক এক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮৯৮ দশমিক ৩৯ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ তিন হাজার ৬৫১ কোটি ১৪ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ৯ লাখ তিন হাজার ৯৪১ কোটি ৬৯ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৯০টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের ছয় কোটি ১৪ লাখ টাকা, খান ব্রাদার্সের পাঁচ কোটি ৯২ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তিন কোটি ৩৯ লাখ টাকা, জিকিউ বলপেনের তিন কোটি ৯ লাখ টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের দুই কোটি ৯২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে নাহি এ্যালুমিনিয়ামের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক