ডিএসইতে ৩০ মিনিটে লেনদেন ১৪৩ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে ১৪৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ৫৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর পাঁচ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১২ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে আসে। লেনদেন শুরুর ১১ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৪ পয়েন্ট। পরে সূচকটি আবারও উত্থানে আসে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৭ দশমিক ৪০ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৭৪ দশমিক ২৪ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ দশমিক ১২ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা একমি পেস্টিসাইডের ৭ কোটি ৭ লাখ টাকা, সিটি ব্যাংকের ৬ কোটি ৯০ লাখ টাকা, গোল্ডেন সনের ৬ কোটি ১০ লাখ টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ৫ কোটি ৯৭ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ৪ কোটি ৮৩ লাখ টাকা, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫০ লাখ টাকা, জনতা ইন্স্যুরেন্সের ৪ কোটি ১০ লাখ টাকা, ইস্টান ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ টাকা, কে অ্যান্ড কিউর ৩ কোটি ৭৯ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের ৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক