লেনদেনসহ কমেছে দুই স্টকের সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ বুধবার (৪ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে এদিন ৫৮২ কোটি টাকায় নেমে এসেছে। কমেছে বাজার মূলধনও।
অন্যদিকে সূচক, লেনদেনসহ বাজার মূলধন কমেছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
আজ লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২ দশমিক শূন্য তিন পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩২৩ দশমিক শূন্য তিন পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬২ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৪৫ দশমিক ৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ এক হাজার ৪৭ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ এক হাজার ৪৭১ কোটি ৫০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২৭টির, কমেছে ১১২টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংকের ৩২ কোটি ৩৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৪ কোটি চার লাখ টাকা, খান ব্রাদার্সের ১৩ কোটি ৭৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৭৩ লাখ টাকা এবং সী পার্ল বিচের ১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৬৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ছয় দশমিক ৭৯ শতাংশ।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের পতন হয় ৬৮ দশমিক ২৪ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় ১৫ হাজার ১৭ দশমিক ৬০ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক পাঁচ দশমিক শুন্য ছয় পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৫০ দশমিক শূন্য এক পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২১ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ৪৪৯ দশমিক ৩৭ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৫২ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৯ হাজার ১৭৫ দশমিক ৮৬ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক চার দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৮৯৭ দশমিক ১৯ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে আট কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ দুই হাজার ৫১৫ কোটি ৮১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) মূলধন ছিল ৯ লাখ পাঁচ হাজার ৩৫৭ কোটি ৫০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৯৪টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ব্যাংকের চার কোটি সাত লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮১ লাখ টাকা, বিকন ফার্মার ৫১ লাখ টাকা, সাউর্থইস্ট ব্যাংকের ৩৬ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ২৭ রাখ টাকা ও ব্যাংক এশিয়ার ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্পের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জাহিন টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক