ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর, ২০২৫) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ গতকাল সোমবার শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্যমতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ এপ্রিল। গত সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের (২০২৪) একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩২ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০২ টাকা ৫০ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ছয় টাকা ১২ পয়সা।

নিজস্ব প্রতিবেদক