ডিএসই : দুই খাতে লেনদেন ৩১ শতাংশ, শীর্ষে সাধারণ বিমা
গেল সপ্তাহে (২৫ থেকে ২৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরবর্তী অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এই দুই খাতে সম্মিলিতভাবে লেনদেন হয়েছে ৩১ দশমিক ৪৪ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৮৯৭ কোটি ১২ লাখ টাকা। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা। পুঁজিবাজারে বর্তমানে ২১টি খাতে মোট ৪১৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে সাধারণ বিমা এবং ওষুধ রসায়ন—এই দুই খাতের ৭৭টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৯১০ কোটি ৪৮ লাখ টাকা। বাকি ১৯টি খাতের ৩৩৬টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে এক হাজার ৯৮৬ কোটি ৬৪ লাখ টাকা।
শীর্ষ অবস্থানে থাকা সাধারণ বিমা খাতের ৪৩টি প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৫৩ লাখ টাকা। এই খাতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১০১ কোটি ৭০ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৫৬ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৮০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১৩ দশমিক ৮৮ শতাংশ।
অন্যান্য খাতের মধ্যে ব্যাংক খাতে ১০ দশমিক ৬৭ শতাংশ, বস্ত্র খাতে সাত দশমিক ৯৩ শতাংশ, জীবন বিমা খাতে সাত দশমিক ৭৯ শতাংশ, প্রকৌশল খাতে সাত দশমিক ৬৯ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে ছয় দশমিক ৮৭ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে পাঁচ দশমিক ৭৪ শতাংশ, আইটি খাতে তিন দশমিক ৯৩ শতাংশ, বিবিধ খাতে তিন দশমিক ৮০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে দুই দশমিক ৮৮ শতাংশ, টেলিকম খাতে দুই দশমিক ৪৩ শতাংশ, নন-ব্যাংকিং আর্থিক খাতে এক দশমিক ৬৭ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে এক দশমিক ৫১ শতাংশ এবং সেবা আবাসন খাতে এক দশমিক ৫১ শতাংশ লেনদেন হয়েছে।
বাকি খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে এক দশমিক শূন্য এক শতাংশ, চামড়া খাতে শূন্য দশমিক ৮৮ শতাংশ, সিরামিক খাতে শূন্য দশমিক ৭০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে এক দশমিক শূন্য তিন শতাংশ, পাট খাতে শূন্য দশমিক ৫১ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক