বিএসআরএমের দুই কোম্পানির মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) ও বিএসআরএম স্টিলের পরিচালনা পর্ষদ চলতি ২০২৫-২৬ অর্থবছরের দুই প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে গত ছয় মাসে কোম্পানি দুটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।
আজ রোববার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
বিএসআরএমের আলোচ্য অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৯৭ পয়সা। অপরদিকে, গত ছয় মাসে বা দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ছয় টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ছয় টাকা ৭৪ পয়সা। সে হিসাবে আলোচ্য দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে পাঁচ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১১ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৩১ টাকা ১৮ পয়সা। গত ২১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৫১ পয়সা।
বিএসআরএম স্টিলের আলোচ্য অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৪১ পয়সা। অপরদিকে, গত ছয় মাসে বা দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে পাঁচ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল চার টাকা ৬৭ পয়সা। সে হিসাবে আলোচ্য দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪৭ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১০ টাকা ৭১ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১৫ টাকা ৬১ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯০ টাকা ৪৮ পয়সা।

নিজস্ব প্রতিবেদক