Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • প্রবাসের খবর
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৪:৩৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৪, ০৭ সেপ্টেম্বর ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৪:৩৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৪, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মালয়েশিয়ায় পাহাড়ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ‘সারাওয়াক ট্রেড ফেয়ার’-এ প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব
আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
স্ত্রীর মৃত্যুর একদিন পরই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ায় থাকা ভিসাহীন বাংলাদেশিদের দেশে ফিরতে হাইকমিশনের আহ্বান

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৪:৩৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৪, ০৭ সেপ্টেম্বর ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৪:৩৫, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৪, ০৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় অবস্থানরত নথিবিহীন বাংলাদেশিদের বিআরএম ২.০ প্রক্রিয়ায় দেশে ফেরার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম। ছবি : ভিডিও থেকে নেওয়া 

মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাবিহীন ও নথিবিহীন বাংলাদেশি নাগরিকদের ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (বিআরএম ২.০)-এর আওতায় নিরাপদে ও আইনসম্মত উপায়ে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম।

ভিডিও বার্তায় তিনি জানান, মালয়েশিয়া সরকার অনিয়মিত ও কাগজপত্রহীন বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে নিরাপদে ফেরার সুযোগ দিতে ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ চালু রেখেছে। এই কর্মসূচির মাধ্যমে কোনো আইনি জটিলতা ছাড়াই অনিয়মিত প্রবাসীরা নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন করতে পারবেন।

হাইকমিশনের প্রথম সচিব জানান, এই কর্মসূচির আওতায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের অবশ্যই বৈধ ও মেয়াদ থাকা পাসপোর্ট থাকতে হবে। যাদের পাসপোর্ট নেই কিংবা মেয়াদের সময়সীমা পার হয়ে গেছে, তারা কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (টিপি) সংগ্রহ করতে পারবেন।

এরপর দেশে ফেরার জন্য নিশ্চিত বিমান টিকিট কাটতে হবে। মালয়েশিয়া ইমিগ্রেশনের নিয়মানুযায়ী, ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্টের তারিখের অন্তত ৫ দিন পর থেকে ১৪ দিনের মধ্যে বিমানের যাত্রার তারিখ নির্ধারণ করার শর্ত দেওয়া হয়েছে।

আবেদনকারীকে নিজে উপস্থিত হয়ে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে আবেদন জমা দিতে হবে। এ কাজে কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের সাহায্য নেওয়ার সুযোগ নেই।

আবেদনের জন্য যা যা লাগবে- 

  • মূল পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিট
  • পাসপোর্টের বায়োডাটা পাতার কপি
  • সংশ্লিষ্ট ইমিগ্রেশন পাসের কপি
  • প্রযোজ্য ক্ষেত্রে পুরোনো ও নতুন—উভয় পাসপোর্ট
  • বাংলাদেশে ফেরার বৈধ ও নিশ্চিত বিমান টিকিট

এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি ও জরিমানা ইমিগ্রেশন বিভাগের অনুমোদিত উপায়ে পরিশোধ করতে হবে। তবে চূড়ান্ত আবেদনের আগে ইমিগ্রেশন বিভাগ থেকে ফি ও শর্তের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিআরএম ২.০ কর্মসূচির আবেদন সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় উল্লেখ করে প্রথম সচিব সতর্ক করেন যে, এ জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে টাকা দেওয়া যাবে না। কেউ দ্রুত কাজ করে দেওয়া বা বিশেষ সুবিধার প্রলোভন দেখালে তাতে প্ররোচিত না হওয়ার আহ্বান জানানো হয়।

শেষ মুহূর্তের ভিড় এড়াতে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের অবিলম্বে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অবৈধ অভিবাসী
১৪ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় পাসপোর্ট সেন্টারে ইমিগ্রেশনের অভিযান, উদ্বিগ্ন প্রবাসীরা
০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের জন্য সীমিত মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা
২৯ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন, মানতে হবে যেসব নির্দেশনা
১৩ আগস্ট ২০২৬
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইন্দোনেশিয়া, দ্বিতীয় মালয়েশিয়া
১৩ আগস্ট ২০২৬
ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা
২২ জুলাই ২০২৬
মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে প্রবাসীর মৃত্যু
০২ জুন ২০২৬
১০ বছর পর ফিরলেন দেশে, তবে বাড়ি ফেরা হলো না আরিফুলের
৩১ মে ২০২৬
প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
২৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার পথে: স্মরণীয় শিক্ষা সফর
২৫ এপ্রিল ২০২৬
নারীদের স্বাস্থ্য সচেতনতায় অংশগ্রহণ করলেন অর্ধশতাধিক নারী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ
  2. মালয়েশিয়ায় আন্তর্জাতিক ‘সারাওয়াক ট্রেড ফেয়ার’-এ প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব
  3. সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
  4. মালয়েশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম অনুষ্ঠিত
  5. প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে রিয়াদে সাংস্কৃতিক সন্ধ্যা
  6. মালয়েশিয়ায় পাসপোর্ট সেন্টারে ইমিগ্রেশনের অভিযান, উদ্বিগ্ন প্রবাসীরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x