Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৫:০৫, ৩১ মে ২০২৬
আপডেট: ১৫:০৭, ৩১ মে ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৫:০৫, ৩১ মে ২০২৬
আপডেট: ১৫:০৭, ৩১ মে ২০২৬
আরও খবর
১৪ দিনে প্রবাসী আয় এলো ১৮ হাজার ৯১৯ কোটি টাকা
প্রবাসীদের মেধা কাজে লাগিয়ে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার
অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য : স্থানীয় সরকারমন্ত্রী
বিএনপি নেতার বিরুদ্ধে নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা
বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৫:০৫, ৩১ মে ২০২৬
আপডেট: ১৫:০৭, ৩১ মে ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৫:০৫, ৩১ মে ২০২৬
আপডেট: ১৫:০৭, ৩১ মে ২০২৬
মালয়েশিয়ায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। ছবি : এনটিভি

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং প্রবাসীরাই প্রকৃত দেশপ্রেমিক। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অপরিসীম।

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পর দেশের উন্নয়ন ও বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিদেশে জনশক্তি রপ্তানির পথ সুগম করেছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ লাখ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আক্তারুজ্জামান বাচ্চু বলেন, শহীদ জিয়ার আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশের সকল স্তরের মানুষের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিএনপির প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন দেখে তিনি আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল লিটন। তাঁরা দুজনেই শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারেক রহমান ঘোষিত `আই হ্যাভ এ প্ল্যান‘ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করেন দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন। অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মালয়েশিয়া বিএনপি জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকী প্রবাসী রেমিট্যান্স

সংশ্লিষ্ট সংবাদ: মালয়েশিয়া

০২ জুন ২০২৬
১০ বছর পর ফিরলেন দেশে, তবে বাড়ি ফেরা হলো না আরিফুলের
২৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার পথে: স্মরণীয় শিক্ষা সফর
২৫ এপ্রিল ২০২৬
নারীদের স্বাস্থ্য সচেতনতায় অংশগ্রহণ করলেন অর্ধশতাধিক নারী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি : আদ-দ্বীনের নির্বাহী পরিচালক
  2. দিল্লিতে ডা. জাহেদকে হেনস্তার তীব্র প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
  3. দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  4. প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
  5. ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১ দিনে ২১৬৭ মামলা
  6. এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x