যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

মানুষের তৈরি সীমান্ত যখন মানুষেরই বুকের পাঁজরের ওপর বিষাক্ত ফণা তোলে, তখন সভ্যতার চকচকে মুখোশটা খসে পড়ে বীভৎস এক কঙ্কাল বেরিয়ে আসে। কাঁটাতারের বেড়া দিয়ে তো আমরা আগেই হৃদয়ে ক্ষতবিক্ষত দাগ কেটেছি, কিন্তু এখন সেই সীমান্তে নিরাপত্তার দোহাই দিয়ে যদি প্রকৃতিকে খুনি হিসেবে ব্যবহার করার নীল নকশা করা হয়। তবে তা কেবল অমানবিক নয়, বরং এক ভয়াবহ নৈতিক দেউলিয়াত্বের চরম বহিঃপ্রকাশ।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...