ফুটবল রোমান্সে বাংলা ছোঁয়া: ফিফার ওয়ালে ‘ওস্তাদ হাজির’ আর ‘মায়ার জাদু’

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক অন্যরকম লড়াইয়ে মেতেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এবার কোনো গোল বা ট্রফির লড়াই নয়, এই লড়াই মন জয়ের। আর সেই মন জয়ের বড় এক অস্ত্র হিসেবে ফিফা এবার বেছে নিয়েছে আমাদের প্রাণের ভাষা বাংলা।বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী ফুটবল ভক্তদের বিশাল উন্মাদনাকে এবার বেশ ভালোভাবেই আমলে নিয়েছে ফিফা। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে যেখানে ইংরেজি বা...