ঢাকায় নিয়োগ দেবে সিটি ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘সিনিয়র ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র ম্যানেজার।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য প্রার্থীর আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০১৯।
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক