ডেভলপমেন্ট অফিসার পদে ৩০ জনকে নিয়োগ দেবে জীবন বীমা করপোরেশন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জীবন বিমা করপোরেশন। প্রতিষ্ঠানটি ‘ডেভলপমেন্ট অফিসার’ পদে মোট ৩০ জনকে নিয়োগ দেবে। গতকাল ১৮ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ
পদের নাম
ডেভেলপমেন্ট অফিসার।
পদসংখ্যা
৩০টি;
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
এমবিএ, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে বিমা খাতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
২৮ থেকে ৪০ বছর।
কর্মস্থল
ঢাকা (কাকরাইল)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কর্মক্ষমতা বোনাস, সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৩১ মে ২০২৬।
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক