মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই কোম্পানি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটি মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদনের শেষ সময় আজ শুক্রবার (২২ মে) পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা দ্রুত অনলাইনে আবেদন করুন।
পদের নাম
মার্কেটিং অফিসার।
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
এসএসসিতে বিজ্ঞান বিভাগসহ ন্যূনতম স্নাতক পাস হতে হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শীতা হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
মাঠ পর্যায়ে;
বয়সসীমা
সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
যাতায়াত ভাতা, সেলস ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, উৎসব ভাতা, ছুটি কাটানোর ভাতা, মোবাইল ফোন বিল, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২২ মে ২০২৬;

চাকরি চাই ডেস্ক