প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে এসিআই মোটরস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি প্রোডাক্ট এক্সিকিউটিভ (পাওয়ার টিলার) পদে জনবল নিয়োগ দেবে। আজ ০৭ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম
প্রোডাক্ট এক্সিকিউটিভ (পাওয়ার টিলার)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। পণ্যের বিভিন্ন বিভাগ অনুযায়ী বার্ষিক বাজেট প্রস্তুত, ত্রৈমাসিক কৌশলগত পরিকল্পনা প্রস্তুত করা এবং মাসিক লাভ-ক্ষতির বিবরণী নিরীক্ষণ, পণ্যের ব্র্যান্ডিং পরিকল্পনা প্রস্তুতে দক্ষতা। কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৩১ মে ২০২৬।

চাকরি চাই ডেস্ক