‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিভাগের নাম
ক্রেডিট রিস্ক, মিডিয়াম বিজনেস
পদের নাম
অ্যাসোসিয়েট ম্যানেজার।
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ৩-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবদেন করতে পারবেন।
বেতন
আলোচনা সাপেক্ষে।
বয়স
নির্ধারিত নয়।
কর্মস্থল
ঢাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
১১ মে ২০২৬।

চাকরি চাই ডেস্ক