বিনা অভিজ্ঞতায় ইস্টার্ন ব্যাংকে ১৮ হাজার টাকার চাকরি
নতুনদের স্বপ্নের ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার, ক্যাশ এরিয়া’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বিবিএ, অর্থনীতি বা ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক অথবা এমবিএম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। পাশাপাশি লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। অনলাইনে সফটওয়্যার মডিউল এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনার জন্য কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইট (www.ebl.com.bd/career) এবং বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৫ মে, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে-


চাকরি চাই ডেস্ক