ঢাকায় নিয়োগ দেবে সিটি ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসোসিয়েট ম্যানেজার
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করার শেষ তারিখ ১৮ ডিসেম্বর, ২০১৯।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক