এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘অফিসার ফর স্ট্রেসড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ইউনিট’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
অফিসার ফর স্ট্রেসড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ইউনিট (এসএএমইউ)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এর মধ্যে করপোরেট ক্রেডিট বিভাগে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৩১ মে, ২০২১।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক