১ কোটি দর্শকের মনে ‘এক মুঠো সুখ’, যা বলছেন জোভান-তটিনী

ঈদের আয়োজনের ভিড়ে কিছু গল্প আসে, কিছু হারিয়ে যায়। কিন্তু কিছু গল্প থেকে যায় দর্শকের অনুভূতির ভেতরে। তেমনই এক গল্প ‘এক মুঠো সুখ’—যা এখন শুধু একটি নাটক নয়, হয়ে উঠেছে দর্শকের আবেগের অংশ।মাত্র এক মাসেই নাটকটি ছুঁয়েছে ১ কোটির মাইলফলক। শুরুটা ছিল নীরব, বড় কোনো প্রচারণা বা আলোচনার ভিড় ছাড়াই। তবে সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে বাড়তে থাকে প্রতিক্রিয়া—কেউ নিজের জীবনের গল্প খুঁজে পান, কেউ আবার হারিয়ে...