Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৬:০৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৬, ০৯ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:০৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৬, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
আয় কমেছে প্রায় ২৬ শতাংশ, তবুও ২ দিনে ‘রামায়ণ’র আয় ২২১ কোটি
প্রত্যাশার চেয়ে কম, প্রথম দিনে ‘রামায়ণ’র আয় ১২৭ কোটি
ইসরায়েলের নির্বাচনে ৫০ বছরের মধ্যে রেকর্ড উপস্থিতি, ফিলিস্তিনি নাগরিকদের ঢল
৪ হাজার কোটি ‘রামায়ণ’ : রণবীর নিচ্ছেন ১৫০ কোটি, ইয়াশ কত?
‘রামায়ণ’ সিনেমার ৪ হাজার গয়না তৈরি করতে লেগেছে ১৮ মাস

টিকিট বিক্রিতে ‘রামায়ণ’র রেকর্ড, ৪ দিনে আয় ৫০০ কোটি

বিনোদন ডেস্ক
১৬:০৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৬, ০৯ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:০৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:০৬, ০৯ নভেম্বর ২০২৬

বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি টিকিট বিক্রিতেও নতুন রেকর্ড গড়েছে রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ : পার্ট ওয়ান’। ভারতের জনপ্রিয় অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুকমাইশোতে এক ঘণ্টায় সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে সিনেমাটি। পেছনে ফেলেছে ‘ধুরন্ধর ২’ ও ‘পুষ্পা ২’-এর মতো ব্লকবাস্টার সিনেমাকে। অন্যদিকে, মুক্তির প্রথম চারদিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির কাছাকাছি আয় করেছে সিনেমাটি।

ভারতীয় বক্স অফিসের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ৯ নভেম্বর এক ঘণ্টায় ১ লাখ ১১ হাজার ৮৩০টি টিকিট বিক্রি হয়েছে ‘রামায়ণ’-এর। এর আগে এই রেকর্ড ছিল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’-এর। সিনেমাটির এক ঘণ্টায় টিকিট বিক্রির সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ১৭০। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ‘পুষ্পা ২’, যার টিকিট বিক্রির সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৫০।

দীপাবলির ছুটিকে কেন্দ্র করে সিনেমাটির টিকিট বিক্রিতে এই উল্লম্ফন দেখা গেছে। মুক্তির প্রথম চার দিনেই বুকমাইশোতে প্রতিদিন ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে ‘রামায়ণ’-এর। সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বিক্রি হয়েছে প্রায় ৯১ হাজার ৫০০ টিকিট। আগের দিন একই সময়ে বিক্রি হয়েছিল ৫৪ হাজার ৭৬০টি। অর্থাৎ এক দিনের ব্যবধানে ওই সময়ের টিকিট বিক্রি বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।

টিকিট বিক্রির পাশাপাশি বক্স অফিসেও এগিয়ে রয়েছে সিনেমাটি। ৫ নভেম্বর মুক্তির পর প্রথম চারদিনে ভারতে ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি নেট আয় করেছে ‘রামায়ণ’। দেশটিতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ২০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ২২২ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৫০৭ কোটি ২০ লাখ রুপি বলে জানিয়েছে ‘টেলিগ্রাফ ইন্ডিয়া’, স্যাকনিল্কের তথ্যের ভিত্তিতে।

মুক্তির চতুর্থ দিনে, ৮ নভেম্বর, ভারতে ৫৬ কোটি ১৫ লাখ রুপি নেট আয় করেছে সিনেমাটি। এর আগে তৃতীয় দিনে আয় ছিল ৬৯ কোটি ৮০ লাখ রুপি, যা এখন পর্যন্ত সিনেমাটির সর্বোচ্চ এক দিনের আয়। তবে দীপাবলির ছুটিকে কেন্দ্র করে সোমবারের অগ্রিম টিকিট বিক্রি নতুন করে আশাবাদ তৈরি করেছে।

নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণ চরিত্রে যশ। লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। সিনেমাটির প্রযোজক নমিত মালহোত্রা।

রামায়ণ মুভি রেকর্ড

সংশ্লিষ্ট সংবাদ: রামায়ণ

০৭ নভেম্বর ২০২৬
আয় কমেছে প্রায় ২৬ শতাংশ, তবুও ২ দিনে ‘রামায়ণ’র আয় ২২১ কোটি
০৬ নভেম্বর ২০২৬
প্রত্যাশার চেয়ে কম, প্রথম দিনে ‘রামায়ণ’র আয় ১২৭ কোটি
২৬ অক্টোবর ২০২৬
৪ হাজার কোটি ‘রামায়ণ’ : রণবীর নিচ্ছেন ১৫০ কোটি, ইয়াশ কত?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাকের অস্ত্রোপচার নিয়ে রাখঢাক নয়, মজার ছলে যা বললেন জাহ্নবী
  2. কে-পপ সংগীত ও বাংলাদেশের বিটবক্সিংয়ের সমন্বয়ে হতে যাচ্ছে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা
  3. দেশের মুকুট জিতে এবার বিশ্বসুন্দরীর মঞ্চে মাহি
  4. এক বছর পর প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকির ছেলে
  5. বিয়ে করেছেন নীহা!
  6. জেনেভায় সেরা সিরিজের পুরস্কার জিতল বাংলাদেশের ‘অ্যানি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x