Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টিভি
বিনোদন ডেস্ক
১৮:১৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৫ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৮:১৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৫ আগস্ট ২০২৬
আরও খবর
ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন হ্যারি ব্রুক
সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

এনটিভিতে আসছে ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ সিজন ৩

বিনোদন ডেস্ক
১৮:১৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৫ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৮:১৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৫ আগস্ট ২০২৬

মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। সেই সৌন্দর্যের পেছনের কারিগরদের খুঁজে বের করতে একসঙ্গে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি ও মমতাজ হারবাল প্রোডাক্টস। প্রথম দুই সিজনের সাফল্য ও দর্শকপ্রিয়তার পর তৃতীয়বারের মতো এনটিভিতে শুরু হতে যাচ্ছে বিউটি এক্সপার্টদের নিয়ে রিয়েলিটি শো ‘মমতাজ হারবাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট’ সিজন ৩।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজনে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা দবিউটি এক্সপার্টদের প্রতিভার মূল্যায়ন এবং আধুনিক জীবনযাত্রায় সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। সৌন্দর্যশিল্পে থাকা বিউটিশিয়ানদের নান্দনিক শিল্পবোধ ও সৌন্দর্যবিষয়ক নানা অজানা তথ্য প্রতিযোগিতার মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা এবং বিউটি ইন্ডাস্ট্রিকে আরও বিকশিত করাই এই আয়োজনের লক্ষ্য।

এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ। ছবি : এনটিভি অনলাইন

আয়োজনে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ, মমতাজ হারবাল প্রোডাক্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুস সাত্তার, দেশের প্রখ্যাত বিউটি এক্সপার্ট ও পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, হেয়ার এক্সপার্ট বান-থাই ও বারবার বিউটি সেলুনের কর্ণধার কাজী কামরুল ইসলাম, এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডু, এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ, এনটিভির হেড অব প্রোগ্রাম আলফ্রেড খোকন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চনসহ এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

বিচারক কানিজ আলমাস খান, কাজী কামরুল ইসলাম ও উপস্থাপিকা আয়েশা খান। ছবি : এনটিভি অনলাইন

সংবাদ সম্মেলনে এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ বলেন, ‘এনটিভি বরাবরই নতুন কিছুর সঙ্গে আছে। বিউটি এক্সপার্ট খুঁজতে এই রিয়েলিটি শো আমাদের অন্য আয়োজনগুলোর মতোই দর্শকের মনে সাড়া ফেলবে বলে আমি মনে করি।’

মমতাজ হারবাল প্রোডাক্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুস সাত্তার বলেন, ‘নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য আমরা এই আয়োজন শুরু করেছিলাম। এবার তৃতীয়বারের মতো সেই আয়োজন হতে যাচ্ছে। এনটিভির সঙ্গে আমরা আগেও কাজ করেছি। নতুন সিজনেও আগের মতোই সাড়া পাব বলে আমি বিশ্বাস করি।’

জাহাঙ্গীর চৌধুরীর উপস্থাপনায় আয়োজনে জানানো হয়, ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন দেশের প্রখ্যাত বিউটি এক্সপার্ট ও পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান এবং হেয়ার এক্সপার্ট বান-থাই ও বারবার বিউটি সেলুনের কর্ণধার কাজী কামরুল ইসলাম। এছাড়া প্রতি পর্বে বিভিন্ন অঙ্গনের একজন তারকা শিল্পী অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে কানিজ আলমাস খান বলেন, ‘নারীরা যাতে নিজেদের প্রতিভা আরও বিকশিত করতে পারে, সেজন্যই আমার এই আয়োজনে যুক্ত হওয়া। তৃতীয় সিজন শুরু হচ্ছে, সেজন্য এনটিভি ও মমতাজ হারবালকে বিশেষ ধন্যবাদ।’

কাজী কামরুল ইসলাম বলেন, ‘এই আয়োজনে শুধু মেয়েরাই অংশ নিচ্ছেন না, ছেলেরাও অংশ নিচ্ছেন। দিন দিন ছেলেদের অংশগ্রহণও বাড়ছে। এই খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এনটিভি ও মমতাজ হারবাল প্রোডাক্টসকে ধন্যবাদ।’

এনটিভির প্রযোজক মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেত্রী ও উপস্থাপিকা আয়েশা খান। মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘নতুন সিজন আমরা বাড়তি চমক নিয়েই সাজাচ্ছি। আশা করি দর্শক উপভোগ করবেন।’

আয়োজনে আরও জানানো হয়, কয়েক ধাপের প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত করা হবে ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’। প্রতিটি ধাপেই থাকবে নানা চমক। দেশসেরা ‘সিক্রেট বিউটি এক্সপার্টরা’ পাবেন আকর্ষণীয় পুরস্কার।

এনটিভি সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন ০৩ ভিডিও সংবাদ
৩১ মে ২০২৫
আজ রাতে এনটিভিতে গান শোনাবেন নাসিম আলী খান
২৭ মে ২০২৫
আজ রাতে এনটিভির ‘কেমন বাজেট চাই’
২০ এপ্রিল ২০২৫
অনলাইনে চারটি পদে ৬ জন নিয়োগ দেবে এনটিভি
১৯ এপ্রিল ২০২৫
এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ পেলেন স্বাধীনতা সম্মাননা পুরস্কার
১২ মার্চ ২০২৫
কেরানীগঞ্জে ইফতার মাহফিলে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক
২৩ ফেব্রুয়ারি ২০২৫
পিএইচপি কোরানের আলো বিজয়ী মাহমুদুল মালদ্বীপে যাচ্ছেন তারাবিহ পড়াতে
২১ ফেব্রুয়ারি ২০২৫
জনপ্রিয় চ্যানেল এনটিভির এইচডি সম্প্রচার শুরু
১৯ ফেব্রুয়ারি ২০২৫
স্যাটেলাইট কোম্পানির সঙ্গে এনটিভির চুক্তি
০৯ ফেব্রুয়ারি ২০২৫
শ্রেষ্ঠ উপস্থাপক এনটিভির পাভেল ইসলাম
০১ ফেব্রুয়ারি ২০২৫
এনটিভিসহ ৪ টিভি বন্ধ করেছিলেন আরাফাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৬০০ কোটির পথে ‘জেলার ২’, সপ্তম দিনে আয় কমল ৪০ শতাংশ
  2. সিনেমা ছাড়িয়ে সুগন্ধি ব্যবসায় ১২০ কোটির মাইলফলক সামান্থার
  3. বিশ্রামে অমিতাভ বচ্চন, কী হয়েছে বিগ বি-র?
  4. সেরা সি-ফুড প্রশিক্ষক হিসেবে সম্মাননা পেলেন হাসিনা আনছার
  5. রোদের আলো আর একটুখানি গোলাপির স্পর্শেই সব সম্ভব: জয়া আহসান
  6. ভক্তদের উদ্দেশে জয়া আহসান লিখলেন, মনটা ভালো থাকুক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x