Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
২০:১৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:৩৭, ২৭ অক্টোবর ২০২৫
বিনোদন ডেস্ক
২০:১৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:৩৭, ২৭ অক্টোবর ২০২৫
আরও খবর
পালাব কেন? বাসাতেই আছি, আত্মসমর্পণ করব : ডন
‘ডন’ পরিচালক আর নেই
ভারতে নিষিদ্ধ ডন-জিও নিউজসহ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল

৭টার খবরে টেলিভিশনে সালমান মারা যাওয়ার খবর শোনেন ডন, ছিলেন বগুড়া

বিনোদন ডেস্ক
২০:১৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:৩৭, ২৭ অক্টোবর ২০২৫
বিনোদন ডেস্ক
২০:১৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:৩৭, ২৭ অক্টোবর ২০২৫
সালমান শাহ ও ডন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে তার রহস্যময় মৃত্যু। এ মামলার প্রধান আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। আর অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। আজ সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সাইফুজ্জামান এই দুই আসামীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। 

এদিকে সামাজিকমাধ্যমে আবার ভাইরাল হয়েছে চার বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো ‘সেন্স অব হিউমার’-এ ডনের দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ।

সেখানে জয় ডনকে সরাসরি প্রশ্ন করেন,‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে? উনার মা না উনার স্ত্রী? আপনি কী বলবেন? এককথায় বললে।’

এর জবাবে ডন এটিকে ‘ফ্যামিলিগত ব্যাপার’ বলে উল্লেখ করেন এবং সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার প্রসঙ্গ তোলেন।

অন্যদিকে, সালমানের মৃত্যু পরবর্তী সময়ে দেওয়া এক জবানবন্দিতে মামলার আরেক আসামি রেজভী আহমেদ ফরহাদ দাবি করেন—এটি হত্যাকাণ্ড ছিল। তাদের কয়েকজন মিলে সালমান শাহকে হত্যা করেন এবং এর সঙ্গে সামিরা ও ডনও জড়িত ছিল।

কিন্তু জয়ের সাক্ষাৎকারে ডন তার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘সেদিন ছিল শুক্রবার। আমি বগুড়াতে ছিলাম। সেখানে গেলে আমি এলাকার ছোট ভাই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। আমার বাসার পাশেই হচ্ছে নদী। ওই দিন সকালে নদীতে নৌকার মধ্যে ছোট ছোট ছেলেদের সঙ্গে নৌকায় খিচুড়ি পাকিয়ে খাচ্ছিলাম। ছোট্ট নদী তো, নদীর ওপারে একটা গ্রাম আছে। আমার এক বন্ধু বলল, দোস্ত! ওই গ্রামে আমার এক স্কুল ফ্রেন্ড আছে, ও আসবে ঘাটে নৌকা ভিড়া। ঘাটে নৌকা ভিড়াতেই দেখি হাজার হাজার লোক। তারা বলতেছে, ডন ভাই আপনি এখানে! সালমান শাহ তো মারা গেছে। তখন আমি বললাম, কী বলো! তখন আমি মনে করেছি, সালমান মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কারণ, সালমান খুব ভালো ড্রাইভ করতে জানত, অনেক এক্সপার্ট। ও এমনভাবে গাড়ি চালাত, আমি ওর গাড়িতে উঠার সময় সুরা পড়ে উঠতাম।’ 

ডন আরও বলেন, ‘এরপর নৌকা ঘাটে ভিড়িয়ে বাড়ি এসে সম্ভবত সন্ধ্যা ৭টার খবরে টেলিভিশনে দেখলাম সালমান মারা গেছে। কিন্তু কী কারণে মারা গেছে, ওইটা তো বুঝতে হবে। তখন আমি মনে মনে ভাবলাম, বাসায় মারা গেছে তার মানে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে।’ 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। সেই হত্যা মামলায় সামিরা ও ডন ছাড়া আসামি হিসেবে আছেন আরও ৯ জন—আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফরহাদ।

ডন

সংশ্লিষ্ট সংবাদ: ডন

২৭ অক্টোবর ২০২৫
পালাব কেন? বাসাতেই আছি, আত্মসমর্পণ করব : ডন
২০ জুলাই ২০২৫
‘ডন’ পরিচালক আর নেই
সর্বাধিক পঠিত
  1. ৩২ চলচ্চিত্রে অনুদান দেবে সরকার, আবেদন করা যাবে ১ মার্চ পর্যন্ত
  2. গানচিলের দুই দশক: সম্মানিত নকীব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমান
  3. শুটিংয়ের শেষদিন কেঁদেছিলেন সাবিলা, ‘চিত্রা’ হয়ে ফিরছেন ঈদে
  4. ‘হোম অ্যালোন’ খ্যাত অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই
  5. নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক
  6. চিত্রনাট্য না লিখেই শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান নিয়ামুল মুক্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x