Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৪:৫০, ০৬ মে ২০২৪
আপডেট: ১৪:৫১, ০৬ মে ২০২৪
বিনোদন ডেস্ক
১৪:৫০, ০৬ মে ২০২৪
আপডেট: ১৪:৫১, ০৬ মে ২০২৪
আরও খবর
পারফেক্ট না হওয়া পর্যন্ত আমির বিয়ে করেই যাবে : সালমান
নাম-গল্প পরিবর্তনের পরও সেন্সরে মিলছে না সালমানের সিনেমার
নিরাপত্তা শঙ্কায় ৫২ বছর ধরে থাকা বাড়ি ছাড়ছেন সালমান খান?
প্রাণনাশের হুমকি, পাঁজরের চোট—তবুও ‘সিকান্দার’র শুটিং থামাননি সালমান
‘কালা হিরণ’ সিনেমা ঠেকাতে আদালতে সালমান খান

রত্ন চিনতে ভুল করেন না, এই ২০ জনকে নায়িকা বানিয়েছেন সালমান

বিনোদন ডেস্ক
১৪:৫০, ০৬ মে ২০২৪
আপডেট: ১৪:৫১, ০৬ মে ২০২৪
বিনোদন ডেস্ক
১৪:৫০, ০৬ মে ২০২৪
আপডেট: ১৪:৫১, ০৬ মে ২০২৪
সালমানের নায়িকারা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

রত্ন চিনতে কখনোই ভুল করেন না বলিউড সুপারস্টার সালমান খান। ভক্তরা ভালোবেসে তাঁর নামের পাশে দিয়েছেন নানা উপাধি। ভক্তদের নিরাশ করেননি সালমানও। এ পর্যন্ত অসংখ্য দুর্দান্ত সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি ভক্তদের জন্য সামনে নিয়ে এসেছেন বেশ কয়েকজন নবাগতকে। নাগমা, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে হালের ওয়ারিনা হুসেইন, সাই মাঞ্জরেকারের মতো সম্ভাবনাময় নায়িকাকে বলিউডে নিয়ে এসেছেন সালমান।

চলুন জেনে নেওয়া যাক, সালমানের হাত ধরে বি-টাউনে কোন কোন নায়িকার আগমন ঘটেছে—

আথিয়া শেঠি

বলিউড তারকা সুনীল শেঠির সঙ্গে বেশ জমজমাট বন্ধুত্ব সালমানের। আর সেই সূত্রেই সুনীলের মেয়ে আথিয়াকে বলিউডে নিয়ে আসেন সালমান। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ ছবিতে অভিনয় করেন আথিয়া। এতে আথিয়ার অভিনয় সবার নজর কাড়ে। 

আলি লার্টার

২০০৭ সালে ‘ম্যারিগোল্ড’ ছবির মাধ্যমে বলিউডে আগমন হয় মার্কিন অভিনেত্রী আলি লার্টারের। তাঁর অভিষেকের নেপথ্যে ছিলেন সালমান। সালমানের হাত ধরেই ভারতের রুপালি পর্দায় আসেন লার্টার।

ভাগ্যশ্রী

সাড়াজাগানো ছবি ‘মায়নে পেয়ার কিয়া’র সেই মিষ্টি নায়িকার কথা মনে আছে? নব্বইয়ের দশকের শেষদিকে, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ওই ছবিতে সালমান ও ভাগ্যশ্রীর দুষ্টুমিষ্টি খুনসুটি এখনো অনেকের ঠোঁটে হাসি ফোটায়। ব্যাপক আলোচিত ওই ছবির মাধ্যমে সালমানের হাত ধরে অভিষেক হয়েছিল ভাগ্যশ্রীর। স্বপ্নের ওই অভিষেকের পর হঠাৎ করেই রুপালি পর্দা থেকে আড়ালে চলে যান ভাগ্যশ্রী। বেশ কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও তাতে সায় মেলেনি ভাগ্যশ্রীর। স্বামী-সন্তান নিয়ে থিতু হয়েছেন ভাগ্যশ্রী।

ভূমিকা চাওলা

সাড়াজাগানো ছবি ‘তেরে নাম’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এতে সালমানের লুক ও ট্র্যাজিক প্রেমের গল্প যেমন দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল প্রবলভাবে, তেমনই সব বয়সের বলিউড দর্শক মুগ্ধ হয়েছিলেন নায়িকা ভূমিকা চাওলার নিষ্পাপ সৌন্দর্যে। ভারতের দক্ষিণী ছবি দিয়ে রুপালি পর্দায় আগমন হলেও সালমানের মাধ্যমে বলিউডে আসেন ভূমিকা। 

চাঁদনী ও কাঞ্চন

১৯৯১ সালে বলিউডে একসঙ্গে অভিষেক হয়েছিল এ দুই অভিনেত্রীর। সালমানের হাত ধরে তাঁদের অভিষেক হয় ‘সনম বেওয়াফা’ ছবিতে। 

ডেইজি শাহ

সালমানের হাত ধরে ২০১৪ সালে ‘জয় হো’ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় ডেইজির। এর পর আরো কয়েকটি ছবিতে দেখা যায় তাঁকে। তবে এখনো নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারেননি তিনি।

নাগমা

বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী নাগমা। ১৯৯০ সালে সালমানের সঙ্গে ‘বাঘি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তাঁর। এর পর রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।

নম্রতা শিরদকার

ব্যবসাসফল ছবি ‘পেয়ার কিসি সে হোতা হ্যায়’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় নম্রতার। রুপালি পর্দায় তাঁর আগমনে মূল ভূমিকা রাখেন সালমান।

প্রানুতন বেহল

সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে মুক্তি পেয়েছে ‘নোটবুক’ ছবিটি। আর এতে সালমানের হাত ধরে অভিষেক হয়েছে অভিনেত্রী প্রানুতন বেহলের।

রাভিনা ট্যান্ডন

বলিউডের একসময়ের সাড়াজাগানো অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তাঁর দুর্দান্ত নাচে বুঁদ হয়ে থাকতে দেখা যেত সবাইকে। সু-অভিনেত্রী হিসেবে পরিচিত রাভিনার বলিউডে আগমন ঘটে সালমানের মাধ্যমে।

রেনু আরিয়া

১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘বিবি হো তো অ্যায়সা’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় রেনুর। তাঁকে বলিউডে নিয়ে আসা সালমানও অভিনয় করেন জনপ্রিয়তা পাওয়া ওই ছবিতে। যদিও ক্যারিয়ার খুব একটা লম্বা করতে পারেননি রেনু।

রেবতী

১৯৯১ সালে সালমানের হাত ধরে বলিউডে অভিষেক হয় রেবতীর। ‘লাভ’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেন তিনি। যদিও ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি।

সাই মাঞ্জরেকার

বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে সম্প্রতি অভিষেক হয়েছে বর্ষীয়ান অভিনেতা মহেশ মাঞ্জরেকারের মেয়ে সাই মাঞ্জরেকারের। তাঁর অভিনীত ‘দাবাং থ্রি’ মুক্তি পেয়েছে গত ২০ ডিসেম্বর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান। ছবিটি বেশ ভালোই ব্যবসা করছে বলে জানিয়েছে বক্স অফিস।

স্নেহা উল্লাল

২০০৫ সালে ‘লাকি—নো টাইম ফর লাভ’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন স্নেহা। আর এর নেপথ্যে ভূমিকা রাখেন সালমান। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে চেহারায় মিল থাকায় রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি।

সোনম কাপুর

অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের অভিষেকেও ভূমিকা ছিল সালমানের। ব্যাপক আলোচিত ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিষেক হয় সোনমের। এরই মধ্যে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি।

সোনাক্ষি সিনহা

জাঁদরেল অভিনেতা, রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি সিনহা। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দাবাং’ ছবিতে সালমানের বিপরীতে অসাধারণ অভিনয় দিয়ে চলে আসেন পাদপ্রদীপের আলোয়। সালমানের হাত ধরে বলিউডে আসা এই অভিনেত্রী এর পর কাজ করেছেন আরো বেশ কিছু ছবিতে।

ওয়ারিনা হুসেইন

এই আফগান সুন্দরীকে ‘দাবাং থ্রি’ ছবিতে একটি গানে নাচতে দেখা যাচ্ছে। সালমানের মাধ্যমে অভিষেক হওয়া ওয়ারিনা এরই মধ্যে চলে এসেছেন আলোচনায়। ওয়ারিনার অভিষেক হয়েছিল সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত ‘লাভযাত্রী’ ছবির মাধ্যমে।

জারিন খান

২০১০ সালে সালমান অভিনীত ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে আসেন জারিন খান। এর পর তাঁকে ভারতের দক্ষিণী ও পাঞ্জাব অঞ্চলের ছবিতেও অভিনয় করতে দেখা যাচ্ছে।

ঝু ঝু

চীনা অভিনেত্রী ঝু ঝু ২০১৭ সালে ‘টিউবলাইট’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন সুপারস্টার সালমান। ঝু ঝু-এর অভিষেকের নেপথ্যেও ভূমিকা রাখেন সালমান।

বলা চলে, সম্ভাবনাময় অনেককেই বলিউডে নিয়ে এসেছেন সালমান। এঁদের মধ্যে কেউ কেউ সফল হয়ে আপন মহিমায় দ্যুতি ছড়াচ্ছেন, যার জন্য সিনেমাপ্রেমীদের কাছ থেকে ধন্যবাদ প্রাপ্য সালমানের।

সূত্র : ফ্রি প্রেস জার্নাল

সালমান খান
২৬ মার্চ ২০২৫
সালমানের জন্য মাঠে নামলেন আমির
২২ মার্চ ২০২৫
সালমানের ঈদের সিনেমার প্রচারণা অনুষ্ঠান বাতিল
০৮ মার্চ ২০২৫
বাজেট ১৮০ কোটি : সালমান একাই নিচ্ছেন ১২০ কোটি, কত আয় হবে?
০৭ জানুয়ারি ২০২৫
এবার নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাসভবন
২৪ অক্টোবর ২০২৪
ফের বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান
২৩ অক্টোবর ২০২৪
সালমানের আপাতত ক্ষমা চাওয়া প্রয়োজন : অনুপ জলোটা
১৭ অক্টোবর ২০২৪
সালমান খানের নিরাপত্তা নিয়ে কী জানালেন আরবাজ?
২২ সেপ্টেম্বর ২০২৪
গোপনে বিয়ে সেরেছিলেন সালমান-ঐশ্বরিয়া? 
০২ জুলাই ২০২৪
সালমানকে মারতে পাকিস্তান থেকে অস্ত্র আসে, চুক্তি হয় ২৫ লাখে
২৫ জুন ২০২৪
এক সিনেমায় সালমান-রজনীকান্ত, পরিচালক অ্যাটলি
  • আরও
সর্বাধিক পঠিত
  1.  ‘প্রথম ভালোবাসা’ খুঁজছেন কেয়া পায়েল!
  2. বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন অনুরাগ কাশ্যপ
  3. পারফেক্ট না হওয়া পর্যন্ত আমির বিয়ে করেই যাবে : সালমান
  4. ব্রাজিল হারলেও স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সাফা কবির
  5. কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না: পলাশ
  6. ‘ব্রাজিল চিরকাল হৃদয়ে থাকবে’, বিদায়ের পর তটিনীর পোস্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x