হলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো রিচার্ড রাউন্ডট্রি মারা গেছেন
হলিউডের জনপ্রিয় অভিনেতা রিচার্ড রাউন্ডট্রি (৮১) মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সাথে লড়াই করে গতকাল মঙ্গলবার মারা যান ‘স্টার অব শ্যাফট’ খ্যাত এই অভিনেতা।
আজ বুধবার (২৫ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রিচার্ড রাউন্ডট্রির ম্যানেজমেন্ট সংস্থা মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
অভিনেতার ম্যানেজার প্যাট্রিক ম্যাকমিন ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, রিচার্ডের কাজ এবং ক্যারিয়ার চলচ্চিত্রে আফ্রিকান আমেরিকান পুরুষদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। শিল্পে তিনি যে প্রভাব ফেলেছিলেন তা অকল্পনীয়।
রিচার্ড রাউন্ডট্রির প্রধান আত্মপ্রকাশ হয় শ্যাফট এ ১৯৭০ এর দশকে। রাউন্ডট্রি প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাকশন হিরো যিনি ১৯৭১ সালে তার আইকনিক চরিত্র ‘হিট শ্যাফট’ এ অভিনয় করে পরিচিতি লাভ করেন।
ব্ল্যাক্সপ্লোইটেশন ধারার একটি প্রতিষ্ঠাতা ক্লাসিক হিরোর খোঁজে রিচার্ডকে মনোনীত করেছিল। এজন্য তাকে অনেক প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে কারণ তিনি জাতি-বর্ণগত স্টেরিওটাইপগুলো ভাঙতে চেয়েছেন। অবশেষে সফল হয়েছেন তিনি এবং হলিউডকে ব্ল্যাক আমেরিকানদের সিনেমায় কাস্ট করতে হয়েছে।

বিনোদন ডেস্ক