Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৮:২০, ১৭ আগস্ট ২০১৬
নাইস নূর
১৮:২০, ১৭ আগস্ট ২০১৬
আপডেট: ১৮:২০, ১৭ আগস্ট ২০১৬
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নাটকে কাজ করব : সারিকা

নাইস নূর
১৮:২০, ১৭ আগস্ট ২০১৬
নাইস নূর
১৮:২০, ১৭ আগস্ট ২০১৬
আপডেট: ১৮:২০, ১৭ আগস্ট ২০১৬

তিন বছর বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা করিম। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘আমি তুমি’ নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জোভান। নাটকটিতে কাজের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপ করেছেন সারিকা।

প্রশ্ন : তিন বছর পর নাটকের শুটিং করলেন। এতদিন পর শুটিং করতে কেমন লেগেছে?

সারিকা : অনেক ভালো লেগেছে। অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম তাই প্রথমে একটু নার্ভাস লেগেছিল। পরে অবশ্য সবকিছু স্বাভাবিক লেগেছে। তবে শুটিংয়ে বেবিকে (শাহরিশ আন্নাহ করিম) খুব মিস করেছি। শুটিংয়ে আসার সময় আমার বেবি খুব মন খারাপ করেছিল। শুটিং শেষে যখন আবার বাসায় ফিরেছি, তখন দেখেছি ও খুব অভিমান করেছে।

প্রশ্ন : বিয়ের পর শুটিং থেকে কেন বিরতি নিয়েছিলেন?

সারিকা : নির্দিষ্ট কোনো কারণ নেই। আমার পরিবার ও শ্বশুড়বাড়ির কেউই আমাকে শুটিং করতে বাধা দেননি। আমি আসলে নিজের ইচ্ছায় কাজ থেকে বিরতি নিয়েছিলাম। এতদিন সংসার ও বেবিকে নিয়েই শুধু ব্যস্ত ছিলাম। এখন পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নাটকে কাজ করব। তবে গল্প, চিত্রনাট্য, পরিচালক ও শুটিং ইউনিট আমার পছন্দ অনুযায়ী হতে হবে। আমি যেখানে কাজ করে কমফোর্ট ফিল করব সেখানেই কাজ করতে চাই। তবে সবার আগে আমি আমার পরিবারকে গুরুত্ব বেশি দেব।

প্রশ্ন : লম্বা বিরতিতে ভক্তদের মিস করেছেন কি?

সারিকা : হ্যাঁ, করেছি। আপনি খেয়াল করবেন, বিয়ের পর থেকেই ফেসবুকে আমি নিয়মিত অনলাইনে রয়েছি কারণ আমি চেয়েছি আমার দর্শকরা অন্তত আমি কেমন আছি এটা জানুক। এ ছাড়া তাঁরা যেন কখনো মনে না করে যে আমি মিডিয়া থেকে হারিয়ে গিয়েছি।

প্রশ্ন : চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে কি?

সারিকা : সত্যি বলতে চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব আমি সব সময় পেয়েছি। কলকাতার ছবিতেও কাজ করার প্রস্তাব এসেছিল। কিন্তু সব প্রস্তাবই আমি ফিরিয়ে দিয়েছি। নাটক নিয়েই আমি হ্যাপি। চলচ্চিত্রে কাজ করার আগ্রহ আমার তেমন নেই। যদি থাকত তাহলে অনেক আগেই আমি চলচ্চিত্রে অভিনয় করতে পারতাম।

সর্বাধিক পঠিত
  1. বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
  2. এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী
  3. চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে টেজাবের সেমিনার
  4. ২৫ জুন আসছে ‘হেডলাইন’ : অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকাকে নিয়ে রহস্যের গল্প
  5. নেগেটিভ রিভিউ: শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
  6. বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x