পার্টিতে দুই রণবীরের নাচ!
বলিউডে করণ জোহরের পার্টি মানেই বড় বড় সব তারকার উপস্থিতি। আর শুধু উপস্থিতি নয়, নাচেগানে ভরপুর জমজমাট আয়োজন।
গত ২৩ জুলাই পার্টি দিয়েছিলেন করণ জোহর। তাতে অন্যান্য তারকার সাথে উপস্থিত ছিলেন দুই রণবীর। একজন কাপুর, অন্যজন সিং। দুই রণবীরের মধ্যে মিল আছে এক জায়গায়। রণবীর কাপুরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে এখন প্রেম করছেন রণবীর সিং।
তবে এ নিয়ে দুই প্রেমিকের মধ্যে চাপা কোনো উত্তেজনা নেই। আর তার প্রমাণ পাওয়া গেল দুজনের নাচে। নেচে করণ জোহরের পার্টি জমিয়ে দিয়েছেন দুজন। পার্টিতে ধারণ করা দুটি ভিডিওতে পাওয়া গেল বলিউডের জনপ্রিয় দুই নায়ককে। ভিডিও দুটি ছাড়া হয়েছে ইনস্টাগ্রামে। এ খবর জানিয়েছে এনডিটিভি।
রণবীর কাপুরের ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবির গান ‘বেত্তমিজ দিল’ এবং অমিতাভ বচ্চনের হাম ছবির জুম্মা চুম্মা ছবির সঙ্গে নাচেন দুজন।
পার্টিতে দুই রণবীর ছাড়াও গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, সোনম কাপুর, আলিয়া ভাটসহ আরো অনেকে।
কয়েকদিন আগে প্যারিসে ‘বেফিকার’ ছবির শুটিং শেষ করে এসেছেন রণবীর সিং। আদিত্য চোপড়া পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করেছেন বাণী কাপুর। এ ছাড়া সামনে সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। পদ্মাবতী ছবিতে রণবীরের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন।
আর রণবীর কাপুর সামনে আসছেন ‘জাগ্গা জাসুস’ ছবিটি নিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন তার আরেক সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

ফিচার ডেস্ক