Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৬:৪৫, ১২ জুলাই ২০১৬
সামি আল মেহেদী
১৬:৪৫, ১২ জুলাই ২০১৬
আপডেট: ১৬:৪৫, ১২ জুলাই ২০১৬
আরও খবর
‘দ্য ওডিসি’র ঝড়ের মাঝেই বিরতির ঘোষণা, সিনেমা বানাবেন না নোলান!
বিশ্বজুড়ে নোলানের ‘দ্য ওডিসি’ ঝড় : ৩ দিনে ৩ হাজার ১৪৫ কোটি টাকা আয়
দেশের সিনেমা হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
দর্শকদের ভালোবাসায় সর্বোচ্চ আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’
লাইভ-অ্যাকশনে ফিরল ‘মোয়ানা’, মুক্তি পেল স্টার সিনেপ্লেক্সেও

দ্য কনজ্যুরিং ২

কাঁপছে মানুষ, মরছে মানুষ, চলছে ঢাকাতেও

সামি আল মেহেদী
১৬:৪৫, ১২ জুলাই ২০১৬
সামি আল মেহেদী
১৬:৪৫, ১২ জুলাই ২০১৬
আপডেট: ১৬:৪৫, ১২ জুলাই ২০১৬

তিরুভান্নামালাই, তামিল নাড়ু। ৪৭৩, চেংগাম রোডের শ্রী বালাসুব্রামনিয়ার সিনেমা হল বাইরে থেকে একটু আজবই দেখায়। বলিহারি এই দালানের রং আর জানালার আকৃতি। ভেতরে চলছে এক গা ছমছমে ছবি। দুনিয়াসুদ্ধ মানুষ ‘দ্য কনজ্যুরিং’-এর এই দ্বিতীয় কিস্তি ‘দ্য কনজ্যুরিং ২’ দেখে জমে যাচ্ছেন আতঙ্কে। দুনিয়াব্যাপী মুক্তির কল্যাণে এখন হলিউডের ছবি তো সব জায়গাতেই দেখা যায়। তবে অন্ধ্র প্রদেশ থেকে আসা ৬৫ বছরের এক বৃদ্ধের এই ছবির ভূতুড়ে ঝাঁকুনি একেবারেই সইল না, প্রাণ হারালেন সেখানেই। তারপরই আসল ‘ভূতুড়ে’ ঘটনার শুরু। সেগুলোর আগে জেনে রাখুন, ‘দ্য কনজ্যুরিং ২’ এখন ঢাকাতেও চলছে!

সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের সময়ই নাকি সেই ব্যক্তিটি বলেছিলেন, বুকে ব্যথা করছে তাঁর। এর খানেক বাদেই জ্ঞান হারান তিনি। এরপর স্থানীয় একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে। ভূতুড়ে ছবি দেখে এমন মৃত্যু দুর্ভাগ্যজনক, তবে এর পরই ঘটতে শুরু করে বাস্তবের ভূতুড়ে ঘটনা!

বৃদ্ধের মৃতদেহটি তিরুভান্নামালাই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর নির্দেশ দেন চিকিৎসকরা। সে জন্য তাঁকে নিয়ে রওনা দেন একজন। তবে হাসপাতাল পর্যন্ত বৃদ্ধের মৃতদেহ বা বহনকারী ব্যক্তি, কেউই আর পৌঁছুতে পারেননি। নিখোঁজ হয়ে গেছেন দুজনেই। এই ঘটনার কোনো সুরাহাও হয়নি এখনো।

এই বৃদ্ধের মৃত্যু বা মৃতদেহ সমেত আরেকজনের নিরুদ্দেশ হয়ে যাওয়ার যৌক্তিক কোনো ব্যাখ্যা হয়তো রয়েছে, যুক্তিবাদীরা এমনই ভাবছেন। তবে ‘দ্য কনজ্যুরিং ২’ নিয়ে এমন ঘটনা প্রথম নয়। ড্যামিয়ান লিয়ং নামের এক সিঙ্গাপুরের বাসিন্দা জানিয়েছেন, এই ছবি দেখার পরে তিনি এবং তাঁর স্ত্রী নিজেদের হোটেল রুমে ফিরে আসেন। তার পরই ভূতুড়ে ঘটনা ঘটতে থাকে। তিনি দেখতে পান, হোটেলের বাথরুমের আয়নায় কে যেন হাত দিয়ে মাত্রই একটি ক্রস চিহ্ন এঁকে দিয়েছে। অথচ তাঁরা ছাড়া তো রুমে আর কেউই নেই। এমন ঘটনা দেখে দুজনেই আতঙ্কিত হয়ে পড়েন এবং মাঝরাতেই সেই রুম বদলে অন্য রুমে গিয়ে ওঠেন। সেই ক্রস চিহ্নের একটি ছবিও ফেসবুকে আপলোড করেছেন ড্যামিয়ান। সত্য হোক কি মিথ্যা, ড্যামিয়ানের পোস্টটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই হাজার তিনেক বার শেয়ার হয়েছে। যদিও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ‘দ্য কনজ্যুরিং ২’ কে তেমন উঁচু রেটিং দেয়নি, তবে সামাজিক মাধ্যম থেকে শুরু করে হরর মুভির ভক্তদের কাছে এই ছবি এখন বিশেষ আগ্রহের বিষয়। ভূতুড়ে ছবির সঙ্গে যদি এই বাড়তি ‘কিছু’ যোগ হয়, আগ্রহ তো হতে বাধ্য!

‘দ্য কনজ্যুরিং-২’ ছবিটি মুক্তি পেয়েছে গেল মাসের ১০ তারিখে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভেরা ফারমিগা, প্যাট্রিক উইলসন, ম্যাডিসন উলফ, ফ্রান্সিস ও’ কনোর। ছবিটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। 

‘দ্য কনজ্যুরিং-২’ ছবিটি এখন ঢাকার একটি প্রেক্ষাগৃহেও চলছে। 

সর্বাধিক পঠিত
  1. স্পেনের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানালেন শাকিব, বুবলী ও অপু
  2. ১০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়ালেন অর্জুন?
  3. ভাইরাল ভিডিওতে উদ্বেগ, সত্যিই কি গুরুতর অসুস্থ সালমান?
  4. ‘দ্য ওডিসি’র ঝড়ের মাঝেই বিরতির ঘোষণা, সিনেমা বানাবেন না নোলান!
  5. তৃতীয় বিয়ে বিতর্ক : আমিরকে হত্যা করলে ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা
  6. বিশ্বকাপ ফাইনালের রাতে রাজধানীজুড়ে কনসার্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x