মেয়ের সঙ্গে সুস্মিতার ইচ্ছেমতো নাচ
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে এখন বয়সেও বড়! মেয়ে-মায়ের সম্পর্ক এখন পুরোদস্তুরই বন্ধুত্বপূর্ণ। ফিটনেস ট্রেইনারের সঙ্গে সেশন যদি একসঙ্গে কাটানো যায়, তাহলে একসঙ্গে একটু নাচগান হলে মন্দ কি! টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে এই ভিডিও।
রেনের বয়স এখন ১৬। বছর তিনেক আগে রেনের জন্মদিনে লেখা নিজের একটি চিঠিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন সুস্মিতা। এর কয়েকদিন পরে প্রকাশ করলেন এই ভিডিও। স্বাভাবিকভাবেই সুস্মিতার ছায়ায় রেনে ধীরে ধীরে মিডিয়ার সঙ্গে পরিচিত হয়ে উঠছেন।
এই ভিডিওটি অবশ্য একেবারেই ট্রেনিং সেশনের মাঝে সামান্য মজা। ট্রেইনার নূপুর শেখারের সঙ্গে এখানে দেখা যায় সুস্মিতা ও তাঁর মেয়ে রেনে ইচ্ছেমতো নাচছেন, হাত-পা ছোড়াছুড়ি করছেন, আবার যেন একটু ব্যায়ামও করছেন। সব মিলিয়ে যেন ‘যেমন খুশি তেমন নাচো’!
ভিডিওটি দেখতে চাইলে ক্লিক করুন এই ইউটিউব লিংকে—
দত্তক নেওয়া দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়েই সুস্মিতার জীবনযাপন। বলিউডে একজন নারী হিসেবে তিনিই প্রথম ‘সিঙ্গেল প্যারেন্ট’ হয়েছিলেন। এ জন্য আইনি লড়াইও করতে হয়েছে তাঁকে দীর্ঘদিন।
১৯৯৬ সালে বলিউডে অভিষেক হয় সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের। অভিনয়ে খুব বেশি নিয়মিত এবং সফল না হলেও বলিউডে সব সময়ই নিজের স্বকীয়তায় জনপ্রিয় তিনি। সবশেষ তাঁকে গত বছর দেখা গিয়েছিল সৃজিৎ মুখোপাধ্যায়ের ‘নির্বাক’ ছবিতে।

ফিচার ডেস্ক