মল্লিকার মার্কিন স্মৃতিচারণা!
নিজ দেশে মল্লিকা শেরাওয়াতের ক্যারিয়ার এখন আর নেই বললেই চলে। ‘ডার্টি পলিটিকস’-এ শেষ দেখা গিয়েছিল তাঁকে, তার পর তো প্রায় অদৃশ্য বলা যায়। বলিউডের বাইরে বেশ তৎপর মল্লিকা। মার্কিন পপ তারকা ব্রুনো মার্সের সঙ্গে করা একটি মিউজিক ভিডিওর অংশ কয়েক দিন আগেই আবারও শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
‘জাস্ট দ্য ওয়ে ইউ আর’ গানের একটি বিশেষ দৃশ্যের ‘বিহাইন্ড দ্য সিন’ প্রকাশ করেছেন মল্লিকা। স্মৃতিচারণা করেছেন পুরোনো দিনের, সে সঙ্গে ব্রুনো মার্সকে স্মরণ করতেও ভোলেননি এতুটুকু! ব্রুনোকে এখনো মনে রেখেছেন ভালোবাসা নিয়ে। তাঁর মতে, ভালোবাসবার মতোই চমৎকার একজন মানুষ ব্রুনো।
‘সল্ট অ্যান্ড পিপা’র জনপ্রিয় গান ‘হোয়াট্টা ম্যান’-এর একটি বিশেষ প্যারোডি গান ছিল ব্রুনো মার্সের এই মিউজিক ভিডিও। এই ভিডিওর যে ‘বিহাইন্ড দ্য সিন’ মল্লিকা প্রকাশ করেছেন, তাতে ব্রুনোকে দেখা যায় জেমস বন্ড রূপে আবির্ভূত হতে।
অবশ্য ব্রুনো মার্সের সঙ্গে এ গানই মল্লিকার একমাত্র বিদেশি কাজে পারফর্ম নয়। জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ নামের একটি ছবিতেও দেখা গিয়েছিল বলিউডের একসময়ের আবেদনময়ী এই অভিনেত্রীকে। আপাতত অবশ্য তাঁর হাতে কোনো ছবি নেই।

ফিচার ডেস্ক