‘গডস অব ইজিপ্ট’ ঢাকায়
আগামী শুক্রবার ঢাকার ‘ব্লকবাস্টার সিনেমাসে’ মুক্তি পাচ্ছে হলিউডের চলচ্চিত্র ‘গডস অব ইজিপ্ট’। এ বছর মুক্তি পেতে যাওয়া ছবিটি পরিচালনা করেছেন এলেক্স প্রোয়াস। এরইমধ্যে ছবিটির ট্রেলার বেশ সাড়া জাগিয়েছে পুরো বিশ্বে।
‘গডস অব ইজিপ্ট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ব্রেন্টন থয়েটস, নিকলাস কোস্টার ওয়ালদাউ, গেরার্দ বাটলার ও আরো অনেকে।
ছবিটি আগামী ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। একই সাথে বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমাসেও মুক্তি পাচ্ছে ছবিটি।

ফিচার ডেস্ক