গান গেয়ে মন কাড়লেন অমিতাভ-ফারহান!
এবার গান গেয়ে ভক্তদের মন কাড়লেন অমিতাভ বচ্চন ও ফারহান আখতার। দুজনে মিলে গাইলেন তাঁদের ওয়াজির চলচ্চিত্রের গান ‘আতরাংগি ইয়ারি’।
রোচক কোহলি, দীপক রামোলা ও গুরপ্রিত সাইনির লেখা গানে কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা দুই অভিনেতা।
ওয়াজির চলচ্চিত্রটি একটি রহস্যময় হত্যাকাণ্ড ঘিরে আবর্তিত। এতে ফারহান আখতার অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। স্ত্রীর জন্য সব সময় তাঁর মন পোড়ে। আর এ নিয়ে মনের কথা তিনি ভাগাভাগি করেন পঙ্গু দাবা খেলোয়াড় অমিতাভ বচ্চনের সঙ্গে। হুইলচেয়ারেই বাঁধা যার জীবন। আসছে ৮ জানুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পাবে।

অনলাইন ডেস্ক