Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১১:১৪, ২১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১১:২৯, ২১ ডিসেম্বর ২০১৫
সামি আল মেহেদী
১১:১৪, ২১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১১:২৯, ২১ ডিসেম্বর ২০১৫
আরও খবর
‘ডন ৩’ বিতর্ক সমাধানে এবার সালমান
‘ডন’ এর সঙ্গে পাঙ্গা নিয়ে নিষিদ্ধ রণবীর সিং
লন্ডনে কর্মচারীদের জন্য ফ্ল্যাট কিনে বিতর্কে সোনম ও তার স্বামী
‘বিচার বিলম্ব মানে যন্ত্রণা দীর্ঘ হওয়া’, রামিসা হত্যায় শাকিব খানের ক্ষোভ
গোপনে বিয়ে করেছেন কঙ্গনা? ভাইরাল ভিডিওর নেপথ্য কী?

বলিউড ২০১৫

কম বাজেটের ব্যবসাসফল ছবি

সামি আল মেহেদী
১১:১৪, ২১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১১:২৯, ২১ ডিসেম্বর ২০১৫
সামি আল মেহেদী
১১:১৪, ২১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১১:২৯, ২১ ডিসেম্বর ২০১৫

বলিউডি ছবি কতটা ‘প্রাপ্তবয়স্ক’ হয়েছে, সে হিসাব পরে আসুক। তবে বলিউডি দর্শক অনেক সময়ের চেয়ে এখন ঢের বুঝদার, তা বেশ বোঝা গেছে। রং-ঢঙে ভরপুর, বিশাল বাজেট, প্রচারণা আর তারকার ঝলকানিতেই এখন ছবি হিট হচ্ছে না। ‘বোম্বে ভেলভেট’ আর ‘কাট্টি বাট্টি’ বক্স-অফিসে হুমড়ি খেয়ে পড়াই এর বড় প্রমাণ। অন্যদিকে, কম বাজেটে বানানো অনেক ছবিই নিজ গুণে স্থান করে নিয়েছে দর্শকের কাছে; বলিউড বক্স-অফিসে সাফল্যের পরীক্ষায়ও উতরে গেছে দিব্যি। ফিল্মফেয়ার হদিস দিয়েছে এ বছরের স্বল্প বাজেটের সফল ছবিগুলোর।

১. বদলাপুর

ফেব্রুয়ারির ২০ তারিখে মুক্তি পাওয়া এই ছবির বাজেট ছিল ২৫ কোটি রুপি, বক্স-অফিসে আয় প্রায় ৫২ কোটি রুপি। শ্রীরাম রাঘবনের পরিচালনায় বরুণ ধাওয়ান আর নওয়াজউদ্দিন সিদ্দিকীর পর্দাকাঁপানো অভিনয় ছবিটিকে বছরসেরাই কেবল নয়, বলিউডের সব সময়ের সেরা রিভেঞ্জ থ্রিলারের তালিকায় নিয়ে এসেছে।

২. দম লাগা কে হাইশা

শরৎ কাটারিয়া পরিচালিত এই ছবি মুক্তি পায় ২৭ ফেব্রুয়ারি। ব্যতিক্রমী কাহিনী, সাদামাটা দৃশ্যায়নে ভূমি পেড়নেকর ও আয়ুষ্মান খুরানা দেখিয়েছেন, অভিনয় ভালো হলে আর কিছুই লাগে না। ১১ কোটি রুপি বাজেটের ছবিটি প্রায় ৩০ কোটি রুপি আয় করে নিয়েছে অনায়াসে।

৩. এনএইচ১০

আনুশকা শর্মা এ ছবি দিয়ে প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন বলিউডে। অনার কিলিং নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই থ্রিলার ছবিটি বেশ বিতর্কের পর মুক্তি পায় ১৩ মার্চ। বক্স-অফিসে আয় ৩২ কোটি রুপি, বাজেট ছিল মাত্র ১৩ কোটি!

৪. হান্টার

মাত্র চার কোটি রুপি বাজেট হলে হবে কি, এ ছবির প্রযোজকদের নামগুলো বেশ ওজনদার। বিকাশ ভ্যাল, বিক্রমাদিত্য মতওয়ানি, অনুরাগ কশ্যপ! হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত এই অ্যাডাল্ট কমেডি ছবিটি আয় করেছিল প্রায় ১২ কোটি রুপি।

৫. পিকু

তারকাবহুল হলেও তেমন বিগ বাজেট ছবি ছিল না ‘পিকু’। ৮ মে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক সুজিত সরকার; অভিনয়ে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও ইরফান খান। বছরসেরা অভিনয়ের দৌড়ে সবাই সেরা নম্বর পাবেন ‘পিকু’র কল্যাণে। ৪৫ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে প্রায় ৮০ কোটি রুপি।

৬. মসান

২৪ জুলাই মুক্তি পাওয়াই এই ছবির দুর্ভাগ্য বলতে হবে। সে সময় ‘বজরঙ্গি ভাইজান’ আর ‘বাহুবলি’ লড়াই চলছে যে! এই দুই দানবের লড়াইয়ের মাঝখানে এই ছবিতে নজর দেওয়ার ফুরসত মেলেনি দর্শকের। তবু আড়াই কোটি রুপি বাজেটের ছবিটি তিন কোটি রুপিরও বেশি আয় করতে সক্ষম হয়েছে। সঙ্গে ‘কান’ ও ‘ফিপ্রেসকি’র মতো দামি চলচ্চিত্র উৎসবে মর্যাদা পাওয়ার প্রাপ্তিটাই তো আসল!

৭. তনু ওয়েডস মনু রিটার্নস

২২ মে মুক্তি পাওয়া এই ছবিকে এক অর্থে বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি বলা যায়। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের ছবি, বক্স-অফিসে আয় ১৫২ কোটি রুপি! পাঁচ গুণের বেশি লাভ এনে দেওয়ার পেছনে কৃতিত্ব এককভাবে কঙ্গনা রানাউতের, এমনটাই বোদ্ধাদের মতামত। কঙ্গনা নিজেও এই ছবি দিয়ে উঠে গেছেন ভিন্নমাত্রায়।

৮. কিস কিসকো প্যায়ার করুঁ

পরিচালক আব্বাস-মাস্তান জুটির এই ছবির বড় চমক ছিল কমেডি সার্কাস খ্যাত কপিল শর্মার বড়পর্দায় অভিষেক। ছোট পর্দার মতো বড় পর্দায়ও কপিল দেখিয়েছেন, লোক হাসানোয় তাঁর জুড়ি নেই। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ২০ কোটি রুপি বাজেটের এই ছবিটি বক্স-অফিসে প্রায় ৬০ কোটি রুপি আয় করে নিয়েছে।

৯. তলভার

মেঘনা গুলজার পরিচালিত এই ছবির কাহিনী কিন্তু নতুন কিছু নয়। এমন এক সত্য ঘটনা নিয়ে নির্মিত ‘তলভার’, যে কাহিনী নিয়ে কয়েকটি ছবি বলিউডে হয়েছে কাছাকাছি সময়। তবে ইরফান খান, কঙ্কনা সেন শর্মা, নীরাজ কবি কিংবা টাবুর মতো শিল্পীদের অভিনয় এবং পরিচালকের মুনশিয়ানা সহজেই ছবিটিকে সাফল্য এনে দিয়েছে। বাজেট ১৫ কোটি রুপি, আয় ৩০ কোটি রুপি। বোদ্ধাদের প্রশংসার কথা আর নাই বলা হোক!

১০. পেয়ার কা পঞ্চনামা ২

২০১১ সালে ‘পেয়ার কা পঞ্চনামা’ দারুণ জনপ্রিয় হয়েছিল তরুণদের কাছে, সঙ্গে পেয়েছিল বক্স-অফিসে সাফল্য। নির্মাতারাও বুঝেছিলেন, এ ছবি আবার বানালেও দর্শক ঠিক খাবে! হয়েছেও তাই। ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ‘পেয়ার কা পঞ্চনামা ২’ ছবিটির বাজেট ছিল ২৫ কোটি রুপি। বলিউড বক্স-অফিস থেকে আয় প্রায় ৫৫ কোটি রুপি।

সর্বাধিক পঠিত
  1. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  2. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  3. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই
  4. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  5. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  6. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x