বলিউডের বছরসেরা সেলফি
বলিউড তারকারা সেলফি তুলতে ভীষণ ভালোবাসেন। সামাজিক যোগাযোগমাধ্যমের এমন কোনো জায়গা নেই যেখানে তারা নিজের, বন্ধুবান্ধব, পরিবার বা সহকর্মীদের সাথে তোলা সেলফি দিয়ে ভরিয়ে রাখেননি। যেখানেই যান, যখনই যা করেন, তখনই সেলফি। বেশ কয়েকজন তারকাকে রীতিমতো ‘অফিশিয়ালি’ সেলফি-ফ্রিক বলা হয়ে থাকে!
এতসব সেলফির ভিড়ে কার সেলফি বা কোন কোন সেলফিকে বছরসেরার তালিকায় রাখা যায়? যে কারো জন্যই এই বিচার করা খুবই কঠিন। এই কঠিন কাজটি নিজ দায়িত্বে সেরে ফেলেছে বিনোদনভিত্তিক ওয়েবসাইট মিস মালিনী ডটকম। মিলিয়ে দেখুন, আপনার হিসেবের সাথে মেলে কী না!
১. শহিদ কাপুর-মিরা রাজপুত
বিয়ের পরপর এই সেলফি তুলেছিলেন শহিদ। এমনিতেই তিনি সেলফিবাজ হিসেবে পরিচিত, এই ছবি তাঁর দক্ষতারও প্রমাণ দেয় বটে! বছরসেরা সেলফির মধ্যে সহজেই স্থান করে নেওয়ার মতো ছবি ছিল এটি।
২. করন জোহর-আবরাম
শাহরুখ খানের শিশুপুত্র আবরাম রংঢঙের বেলায় বাবার চেয়েও এক ডিগ্রি উপরে! করন জোহরের সাথে আবরামের এই সেলফি দারুণ জনপ্রিয়, দুজনেরই পাউট করা ভঙ্গি ছিল দেখবার মতো!
৩. রণবীর সিং-দীপিকা পাড়ুকোন
এই ‘অঘোষিত’ যুগলের সেরা সেলফিগুলোর একটি হিসেবে এটিকে নিশ্চয়ই তালিকায় রাখা যায়, নাকি?
৪. রানি মুখার্জি-প্রীতি জিনতা
দুজনে একসাথে ছবি করেছেন সেই কবে! তারপর আবারও একসাথে এত দিন পর। রানি প্রেগন্যান্ট হওয়ার বেশ কিছুদিন পরের ছবি এটি। প্রীতি বলেছিলেন, নারীর সৌন্দর্য অসামান্য হয়ে ওঠে সন্তান ধারণের পর। সেই দ্যুতিই নাকি তিনি দেখেছিলেন রানির মাঝে।
৫. সপরিবারে শাহরুখ খান
কাজকর্মের চাপে ছেলেমেয়েদের সাথে সময় কাটানোর সুযোগ কমই মেলে শাহরুখের। হঠাৎ পাওয়া সুযোগের পূর্ণাঙ্গ সদ্ব্যবহার এবং একটি বছরসেরা সেলফি!
৬. ক্যাটরিনার প্রথম সেলফি
রণবীর কাপুরের মতোই ক্যাটরিনা কাইফেরও সামাজিক যোগাযোগমাধ্যমে আনাগোনা নেই। কান চলচ্চিত্র উৎসবে একটি পণ্যের প্রচারণার জন্য সাময়িকভাবে টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। সেই সময়েই নিজের প্রথম সেলফিটিও তুলে ফেলেন ক্যাট।
৭. রণবীর কাপুর
রণবীরও সামাজিক যোগাযোগমাধ্যমে একেবারে অনুপস্থিত। তাই বলে কী আর বোন আর বোনের মেয়ের সাথে সেলফি হবে না?
৮. সোনাক্ষি সিনহা
মাথার দুই পাশে কান আর নাকের নিচে গোঁফ একে বিড়াল সাজা আর ছবির উপরে লিখে দেওয়া ‘ম্যাঁও’! সোনাক্ষির মতো এ যুগের ফুর্তিবাজ মেজাজের বলিউড তারকার পক্ষেই সম্ভব।

সামি আল মেহেদী