এক দীপিকা, দুই রণবীর
দীপিকা মানেই আশপাশে রণবীর থাকবেন। সে হোক কাপুর কিংবা সিং। তবে এবার পরিস্থিতি আলাদা। এবার এক দীপিকার সাথে আছেন দুই রণবীর।
গুজব নয় একেবারে সত্য, প্রমাণস্বরূপ ছবি তোলা আছে। ছবিসহ এই খবর ছেপেছে এনডিটিভি এবং বলিউড ভাস্কর ডটকম।
সামনেই মুক্তি পাচ্ছে রণবীর কাপুর ও দীপিকার নতুন ছবি ‘তামাশা’। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবির প্রচারণা নিয়ে এখন ভীষণ ব্যস্ত রণবীর-দীপিকা।
এবার তাঁদের সঙ্গ দিলেন দীপিকার বর্তমান প্রেমিক রণবীর সিং। তবে গার্লফ্রেন্ডকে ‘ফলো’ করে নয় বরং ‘তামাশা’ ছবির টিমকে শুভেচ্ছা জানাতেই এসেছিলেন সিং বাবু।
তবে সেখানেও কৌশলে নিজের পরবর্তী ছবি ‘বাজিরাও মাস্তানি’-এর প্রচারণা চালিয়ে এসেছেন। কারণ রণবীর সিং যে টি-শার্ট পরেছিলেন সেটাতে ছিলে বাজিরাও-এর ভূমিকায় রণবীর সিংয়ের ছবি।
রণবীর কাপুরের মতো রণবীর সিংয়ের সাথেও দীপিকার ছবি আসছে। এই ছবির নাম ‘বাজিরাও মাস্তানি’। তবে সে ছবির প্রচারণায় কাপুর বাবু থাকবেন কি না সেটা এখনো হলফ করে বলা যাচ্ছে না।

ফিচার ডেস্ক