Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৩:০৭, ২৬ অক্টোবর ২০১৫
আপডেট: ১৩:৫৮, ২৬ অক্টোবর ২০১৫
সামি আল মেহেদী
১৩:০৭, ২৬ অক্টোবর ২০১৫
আপডেট: ১৩:৫৮, ২৬ অক্টোবর ২০১৫
আরও খবর
হলিউড হরর থেকে ৩ডি কনসার্ট, একদিনে ঢাকার হলে ৪ সিনেমা
‘দ্য ওডিসি’র ঝড়ের মাঝেই বিরতির ঘোষণা, সিনেমা বানাবেন না নোলান!
বিশ্বজুড়ে নোলানের ‘দ্য ওডিসি’ ঝড় : ৩ দিনে ৩ হাজার ১৪৫ কোটি টাকা আয়
দেশের সিনেমা হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
দর্শকদের ভালোবাসায় সর্বোচ্চ আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’

আজ আসছেন বন্ড, জেমস বন্ড!

সামি আল মেহেদী
১৩:০৭, ২৬ অক্টোবর ২০১৫
আপডেট: ১৩:৫৮, ২৬ অক্টোবর ২০১৫
সামি আল মেহেদী
১৩:০৭, ২৬ অক্টোবর ২০১৫
আপডেট: ১৩:৫৮, ২৬ অক্টোবর ২০১৫
‘স্পেক্টর’ আজ মুক্তি পাচ্ছে ব্রিটেন ও আয়ারল্যান্ডে। ছবি : জেবিস্যুটস, গার্ডিয়ান

অপেক্ষার পালা আপাতত শেষ। পৌরুষ, প্রেম আর বেপরোয়া দুঃসাহসী ট্যাগলাইনে রুপালি জগতের সবচেয়ে আরাধ্য পুরুষটি আজ আবির্ভূত হচ্ছেন গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের বড় পর্দায়। শত্রুকে অবলীলায় হত্যার পর ধোপদুরস্ত কোটের বাটন ঠিকমতো লাগিয়ে তিনি লাস্যময়ী অপরিচিতাকে শোনান আলো-আঁধারির গল্প, মাতেন প্রেমের খেলায়। নাম তাঁর জেমস বন্ড, ব্রিটিশ সিক্রেট এজেন্ট, কোডনেম ‘জিরো জিরো সেভেন’—এই যার পরিচয়। গার্ডিয়ানের খবরে জানা গেল, লন্ডনের রয়্যাল অ্যালবার্টা হলে প্রিমিয়ারের সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বড় পর্দায় আজ মুক্তি পেতে যাচ্ছে এই সিরিজের নতুন ছবি ‘স্পেক্টর’।

তবে সারা দুনিয়ার দর্শক চাইলেও এখনই দেখা পাচ্ছেন না বন্ডের। নভেম্বরের ৬ তারিখে ইউএস রিলিজ, অর্থাৎ যুক্তরাষ্ট্রে রিলিজের পর ছবিটি মুক্তি পাবে বিশ্বজুড়ে। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে এটি হতে যাচ্ছে ড্যানিয়েল ক্রেগের চতুর্থ ছবি। এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে ক্রিস্তোফ ওয়াল্টজ, লিয়া সেদ্যু, মনিকা বেলুচ্চি, রালফ ফিনেসের মতো তারকাদের। মনিকা বেলুচ্চির মোহনীয় অবয়বে এই ছবিতে দর্শক প্রথমবারের মতো ‘বন্ড গার্ল’-এর বদলে দেখতে পাবেন ‘বন্ড ওম্যান’। আবেদনের উত্তাপের সঙ্গে অ্যাকশন আর স্টান্টের ছড়াছড়ি থাকতে যাচ্ছে এই ছবিতে। এ ছবিতে ‘মাত্র’ সাড়ে তিন কোটি মার্কিন ডলার মূল্যমানের গাড়ি ধ্বংস করেছেন খোদ বন্ড, অবশ্যই শুটিংয়ের কাজে!

এর আগে কথা উঠেছিল, ড্যানিয়েল ক্রেগের সর্বশেষ বন্ড ছবি হতে যাচ্ছে ‘স্পেক্টর’। বড় পর্দায় সিক্রেট এজেন্টের চাকরি থেকে ইস্তফা দেওয়ার হালকা একটা আভাস দিয়েছিলেন বটে ক্রেগ! এর পর নতুন বন্ড খোঁজার হিড়িকও পড়ে গিয়েছিল গণমাধ্যমে। তবে এই জল্পনা-কল্পনায় ক্রেগ নিজেই পানি ঢেলে দিয়েছেন কয়েক দিন আগে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররকে জানিয়েছেন, এখানেই শেষ নয়, আরো একটি ছবির জন্য জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি এখনো বলবৎ তাঁর। তবে ব্যাপারটা কঠিন, বন্ড হিসেবে হাজির হওয়া। ‘যতই সময় যাচ্ছে, ততই ব্যাপারটা কঠিন হয়ে আসছে। তবে জীবনটা তো এমনই। আমি যদ্দূর পারি, এর মুখোমুখি হওয়ার চেষ্টা করব। আরো একটা ছবির জন্য আমার চুক্তি করা রয়েছে এখনো। তবে আমি আগেভাগেই কোনো কিছু বলতে পারব না,’ এমনই কথা তাঁর।

এই ছবির গল্প ইয়ান ফ্লেমিংয়ের মৌলিক বন্ড কাহিনীর একেবারেই বাইরে। ‘স্পেক্টর’ মূলত দুর্বৃত্তদের একটি সংগঠন। ইতালির রাজধানী রোমে একটি মিশনে থাকার সময় এর সন্ধান পায় বন্ড। এদের সম্পর্কে জানতে ধেয়ে যায় সে মেক্সিকো সিটি পর্যন্ত। এই অনুসন্ধানে বাধা আসে তার নিজেরই এজেন্সি এম১৬ থেকে। তাতে তো আর বন্ড ছেড়ে দেওয়ার পাত্র নয়। একাই ‘স্পেক্টর’-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বন্ড।

জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে ড্যানিয়েল ক্রেগ হচ্ছেন ষষ্ঠ বন্ড। প্রথম বন্ড ছিলেন শন কনোরি। ১৯৬২ সালের ‘ড. নো’ ছবির মাধ্যমে তাঁকে দিয়েই শুরু হয়েছিল এই সিরিজ। তার পরে একে একে এসেছেন রজার মুর, টিমোথি ডালটন, জর্জ ল্যাজেনবি, পিয়ার্স ব্রুসনান। এরপর ড্যানিয়েল ক্রেগ। ক্রেগের উত্তরসূরি কে হচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়।

সর্বাধিক পঠিত
  1. ওটিটিতে আসছে সাদ-তুষির ‘অ্যানি’
  2. কনটেন্ট নির্মাতাদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’
  3. আইসিইউতে নায়িকা মেঘলা মুক্তা
  4. শত মিলিয়নের মুকুটে ধ্রুবর ‘যে পাখি ঘর বোঝে না’
  5. অ্যাডফায় গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ এর বিশেষ প্রদর্শনী
  6. ‘২০১৭ বনাম ২০২৬’, দুই ছবিতে পূজা চেরীর বদলে যাওয়ার গল্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x