আজ শহিদ-আলিয়ার ‘শানদার’
সিনেমাপ্রেমীদের জন্য জমজমাট এক সপ্তাহ কি আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে? সেটা বক্স অফিসের খবরের সঙ্গে নির্ধারণ করে দেবেন দর্শকও। বিকাশ ভ্যালের পরিচালিত বহুল আলোচিত ছবি ‘শানদার’ মুক্তি পাচ্ছে আজ। শহিদ কাপুর ও আলিয়া ভাট অভিনীত এই ছবি মুক্তির আগে প্রচার পেয়েছে প্রচুর।
এই ছবির গল্প মূলত একটি ডেস্টিনেশন ওয়েডিংকে ঘিরে এগিয়েছে। হাসিঠাট্টা, মজা আর দারুণ কিছু গান এবং শহিদ-আলিয়া জুটির রসায়নই এই ছবির সবচেয়ে বড় বিজ্ঞাপন। ছবিটি নির্মিত হয়েছে ধর্ম প্রোডাকশনসের ব্যানারে।
বিয়ের পর এটিই শহিদ কাপুরের প্রথম ছবি। এ ছবিতে তিনি অভিনয় করেছেন জাগিন্দার যোগিন্দর নামের একজন ওয়েডিং প্ল্যানারের চরিত্রে। আলিয়ার বোনের বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পড়ে তার কাঁধে। সেখান থেকেই গল্পের শুরু। এ ছবিতে দারুণ গ্ল্যামারাস রূপে দেখা যাবে আলিয়া ভাটকে।
শহিদ ও আলিয়াকে কেবল এ ছবিতেই নয়, ‘উড়তা পাঞ্জাব’ ছবিতেও দেখবেন দর্শক। সে ছবিতে অবশ্য শহিদের সাবেক প্রেমিকা কারিনা কাপুর খানও রয়েছেন।
বিকাশ ভ্যালের পরিচালনায় ‘শানদার’ ছবিতে আরো রয়েছেন খোদ শহিদের বাবা পংকজ কাপুর। এ ছাড়া এ ছবিতে প্রত্যাবর্তন হতে যাচ্ছে একসময়ের নিয়মিত অভিনেতা সঞ্জয় কাপুরের। ‘কুইন’-এর দারুণ সাফল্যের পর শহিদ-আলিয়া জুটি বিকাশ ভ্যালকে কতটা সাফল্য দিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
নিচে ‘শানদার’ ছবির ট্রেলার দেখুন :

সামি আল মেহেদী