Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
২২:৪৯, ১৩ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:৫৮, ১৩ অক্টোবর ২০১৫
সামি আল মেহেদী
২২:৪৯, ১৩ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:৫৮, ১৩ অক্টোবর ২০১৫
আরও খবর
খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে সুনীল গ্রোভার, ভিডিও ভাইরাল
প্রাণনাশের হুমকি, পাঁজরের চোট—তবুও ‘সিকান্দার’র শুটিং থামাননি সালমান
বাগদান সারলেন মিঠুন কন্যা, বিয়ে ৬ ডিসেম্বর
‘কুমকুম ভাগ্য’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার আত্মহত্যা
১০ দিনে ৩৭৮ কোটি আয়, ‘পেদ্দি’র জন্য কত টাকা নিয়েছেন রাম চরণ?

আর হলো না ‘শুদ্ধি’

সামি আল মেহেদী
২২:৪৯, ১৩ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:৫৮, ১৩ অক্টোবর ২০১৫
সামি আল মেহেদী
২২:৪৯, ১৩ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:৫৮, ১৩ অক্টোবর ২০১৫
‘শুদ্ধি’র জন্য এমনই প্রচারণামূলক ছবি ছিল বরুণ-আলিয়ার। ছবি : ফিল্মফেয়ার

কেবল ছবিটার নামই জানতেন সবাই। ‘শুদ্ধি’। প্রযোজক করণ জোহর। ব্যস, সেই তো আওয়াজের শুরু। বলিউডের এহেন কোনো সুপারস্টার নেই, যাঁদের নিয়ে এই ছবির আলাপ চলেনি! সবশেষে ‘শুদ্ধি’ নিজেদের করে নিয়েছিলেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। তবুও এই বহুল সম্ভাবনাময় ছবিটি শেষ পর্যন্ত বাক্সবন্দিই হয়ে গেল! ফিল্মফেয়ারের খবর বলছে, অতিরিক্ত খরচের সম্ভাবনা ও বারবার আটকে যাওয়ার কারণেই ছবিটির ভাগ্যে সম্ভবত বাক্সবন্দি হয়ে যাওয়াই চূড়ান্ত হয়েছে।

ধর্ম প্রোডাকশনের এই মেগা বাজেট ছবিটি পরিচালনা করার কথা ছিল করণ মালহোত্রার। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রথমে উঠে এসেছিল হৃতিক রোশন ও কারিনা কাপুরের নাম। তাঁরা দুজনে চুক্তিবদ্ধ পর্যন্ত হয়েছিলেন ছবিটির জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত বিভিন্ন কারণে দুজনেই ছেড়ে দেন ‘শুদ্ধি’ প্রোজেক্ট। এর পর রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের নাম এলেও সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মাস্তানি’র কারণে শেষ পর্যন্ত আর ‘শুদ্ধি’র দিকে এগোননি তাঁরা। এত বড় ছবি, অথচ শিল্পীরা কেন যেন বারবারই ব্যাটে-বলে মেলাতে পারছিলেন না। এ ঘটনা রীতিমতো গত বছরের!

এর পর করণ যখন প্রধান চরিত্রে সালমান খানের নাম ঘোষণা করেন, তখন ‘শুদ্ধি’র হাঁকডাক চরমে ওঠে। কিন্তু সেখানেও বিপত্তি। মামলায় জেরবার সালমানকে নিয়ে আর কাজ করা সম্ভব হবে না, বুঝতে হলো নির্মাতাদের। সবশেষে করণ জোহর টুইট করে কাস্টিংয়ে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের নাম ঘোষণা করেছিলেন। ‘শুদ্ধি’র সুযোগ মেলায় সালমান খানও টুইটারে বরুণকে অভিনন্দন জানিয়েছিলেন!

কাস্টিং নিয়ে যে ছবির এত নাটক, কাগজ-কলমের হিসাব সেখানে যে বারবার বদলেছে, তা তো বুঝতেই পারছেন। ছবি নিয়ে অনেক আগ্রহী হলেও প্রযোজকের চেয়ারে বসে করণ জোহর হিসাব মিলিয়েছেন বুঝেশুনে। তার ওপর বরুণ-আলিয়াও এখন নিজেদের প্রোজেক্ট নিয়ে বেশ ব্যস্ত। শেষ পর্যন্ত তাই ‘শুদ্ধি’ দেখার সুযোগ আর সম্ভবত মিলছে না দর্শকের। তবে এ বিষয়ে এখন পর্যন্ত করণ জোহর বা ধর্ম প্রোডাকশনসের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সর্বাধিক পঠিত
  1. সড়ক দুর্ঘটনায় আহত জোভান
  2. ২৫ জুন শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’
  3. দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হলো অভিনেত্রীর?
  4. প্রথম পাতার খবর গায়েব, তারপর শুরু দুঃস্বপ্ন; আসছে ‘হেডলাইন’
  5. ‘মেসি এত ভালো খেলে কেন’, প্রশ্ন বুবলীর
  6. মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x