Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৩:০৬, ২২ সেপ্টেম্বর ২০১৫
সামি আল মেহেদী
১৩:০৬, ২২ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৩:০৬, ২২ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
কেন টিকল না আমির খানের আগের দুটি বিয়ে?
মা হওয়ার পর ওটিটি দিয়ে ফিরছেন ক্যাটরিনা
বদলে গেল ‘ধামাল ফোর’ মুক্তির তারিখ
ফিফার ভিডিওতে ঝড় তুললেন নোরা ফাতেহি, ৪৫ সেকেন্ডের টিজারেই উন্মাদনা
বক্স অফিসে ‘পেদ্দি’র দাপট, ৩ দিনেই আয় ১৯১ কোটি

রণবীর-ফারহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সামি আল মেহেদী
১৩:০৬, ২২ সেপ্টেম্বর ২০১৫
সামি আল মেহেদী
১৩:০৬, ২২ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৩:০৬, ২২ সেপ্টেম্বর ২০১৫
রণবীর-ফারহান, দুজনের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ করা হয়েছে। ছবি : এনডিটিভি

এমনিতেই দিনকাল ভালো যাচ্ছে না রণবীর কাপুরের, একটার পর একটা ছবিতে ফ্লপ খেয়ে যাচ্ছেন। এমনই সময় ফেঁসে গেলেন মামলা-মোকদ্দমার ঝামেলায়। শুধু তিনি একলাই নন, সঙ্গে রয়েছেন আরেক তারকা ফারহান আখতার। এনডিটিভির খবরে জানা গেল, আইপিসি সেকশনের ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে এই দুই অভিনেতার নামে।

অভিযোগকারী হলেন কেশবনগর এলাকার রজত বনসল নামের এক ব্যক্তি। পেশায় তিনি আইনজীবী। চলতি মাসের ১৯ তারিখে স্থানীয় মাদিওয়াঁ থানায় গিয়ে এ দুই তারকার বিরুদ্ধে অভিযোগ ঠুকে দিয়েছেন তিনি। কিন্তু অভিযোগটা আসলে কী নিয়ে?

রজতের বক্তব্য মোটামুটি এমন, অনলাইনভিত্তিক শপিং পোর্টাল ‘আস্কমিবাজার ডটকম’ (askmebazaar.com) থেকে একটি ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন কেনার জন্য ২৩ আগস্ট তিনি অর্ডার করেন। টেলিভিশনের মূল্য বাবদ ২৯ হাজার ৯৯৯ রুপি তিনি ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধ করেন। দাম পরিশোধের ১০ দিনের মধ্যে পণ্য হাতে বুঝে পাওয়ার কথা থাকলেও পাননি তিনি। এ কারণে তিনি ওই পোর্টালের কর্তাব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন—যাঁরা হলেন সঞ্জিব গুপ্ত, আনন্দ সোনভদ্র, পীযূষ পংকজ, কিরণ কুমার, শ্রীনিবাস মূর্তি এবং মার্কেটিং অফিসার পূজা গয়াল। রণবীর কাপুর ও ফারহান আখতার—এ দুই তারকাই এই অনলাইন সাইটটির প্রচারে অংশ নিয়েছিলেন টেলিভিশন বিজ্ঞাপনসহ বেশ কয়েকটি মাধ্যমে। কাজেই অভিযোগে তাঁদের নামটিও জুড়ে দিয়েছেন রজত। তাঁর কথা হলো, রণবীর ও ফারহান এই সাইটের প্রচারণা করেছেন বলেই মানুষজন এ সাইটের খপ্পরে পড়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। ওই অনলাইন সাইটটির কারো সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে রণবীর বা ফারহানও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

সর্বাধিক পঠিত
  1. ব্রেন ক্যানসারের সঙ্গে লড়ছেন ইলিয়াস কাঞ্চন, এখন কেমন আছেন?
  2. মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
  3. গোধূলি লগ্নে পদ্মছোঁয়া শাড়িতে স্নিগ্ধ পরিমণি, মন কাড়ল নেটিজেনদের
  4. ফের প্রেমে পড়েছেন প্রভা?
  5. তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল গোলাম রাব্বানীর ‘সাঁতার’
  6. ‘মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x