Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৭:৩৩, ২৪ জানুয়ারি ২০১৮
নাইস নূর
১৭:৩৩, ২৪ জানুয়ারি ২০১৮
আপডেট: ১৭:৩৩, ২৪ জানুয়ারি ২০১৮
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

মজা করে সবাই বলছে ‘কোটিপতি ইমরান’

নাইস নূর
১৭:৩৩, ২৪ জানুয়ারি ২০১৮
নাইস নূর
১৭:৩৩, ২৪ জানুয়ারি ২০১৮
আপডেট: ১৭:৩৩, ২৪ জানুয়ারি ২০১৮
সংগীতশিল্পী ইমরান। ছবি : সংগৃহীত

ইমরান মাহমুদুল। এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী। সম্প্রতি তাঁর গত বছরের গাওয়া ‘মন খারাপের দেশে’ গানের ভিডিও সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক কোটির ঘর পার করেছে। এ ছাড়া তাঁর গাওয়া আরো চারটি গানের ভিডিও দর্শক এক কোটি বারের বেশি দেখেছে। চলতি বছরে গান নিয়ে ইমরানের পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি। 

এনটিভি অনলাইন : ‘মন খারাপের দেশে’ গানটির ভিডিওটি গত বছরের মাঝামাঝি ইউটিউবে মুক্তি পেয়েছিল।এ বছরের শুরুতে গানটির ভিডিও এক কোটির ঘরে পৌঁছেছে। কেমন লাগছে আপনার?

ইমরান : গানটি শ্রোতা-দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন এটা ভেবে অনেক আনন্দ লাগছে। এ ছাড়া ২০১৭ সালে প্রকাশিত সব মিউজিক ভিডিওর আগে এই গানটি দর্শক এক কোটিবার দেখেছেন। তাই এখন মনে হচ্ছে আমার দায়িত্ব আরো বেড়ে গেল।

এনটিভি অনলাইন : সাফল্য উপভোগের পাশাপাশি চাপ অনুভব করছেন কী? 

ইমরান : না, ঠিক তা নয়।আরো ভালো কিছু করার চেষ্টা করব। গান যেমন আমি যত্ন নিয়ে গেয়ে থাকি তেমনি গানের ভিডিওতে আমি সমান গুরুত্ব দেই।

এনটিভি অনলাইন : এর আগেও আপনার গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’, ‘ফিরে এসো না’, ‘বাহুডোরে’ ও ‘দিল দিল’ গানগুলো ইউটিউবে দর্শক এক কোটির বেশিবার দেখেছেন। এখন তো অনেকে আপনাকে কোটিপতি ইমরান বলছে। এই সম্বোধন শুনতে কেমন লাগেছে?

ইমরান : আসলে সবাই মজা করে বলছে ‘কোটিপতি ইমরান’ (হাসি)। আমি অবশ্য উপভোগ করছি। তবে সংগীতশিল্পী ইমরান হিসেবে সবার মাঝে বেঁচে থাকতে চাই। 

এনটিভি অনলাইন : আসছে ভালোবাসা দিবসে আপনার নতুন কি গান প্রকাশ পাবে?

ইমরান : একটা গানের ভিডিও আসবে। গানের শিরোনাম ‘এমন একটা তুমি চাই’। গানের ভিডিওয়ের শুটিং শেষ। আমার সঙ্গে এতে মডেল হয়েছেন সাফা কবির। ভালোবাসা দিবস আসার আগেই ৫ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে মুক্তি দেওয়ার পরিকল্পনা আমরা করেছি।

এনটিভি অনলাইন : গান নিয়ে চলতি বছরে আপনার পরিকল্পনা কী?

ইমরান : অনেক বড় পরিকল্পনা করেছি। সামনের ঈদ পর্যন্ত আমার পরিকল্পনা করা শেষ।

এনটিভি অনলাইন : সেটা কী?

ইমরান : অনেক বড় বাজেটের ভালো কিছু কাজ করতে চাই। আমার শ্রোতা-দর্শকের জন্য অনেক চমক থাকবে। আপতত এটুকুই বলতে চাই। 

সর্বাধিক পঠিত
  1. এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
  2. জ্বীন থেকে লোকজ হরর, একসঙ্গে ইউটিউবে মুক্তি পেল ১০ সিনেমা
  3. ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদ ১০ সাংস্কৃতিক সংগঠনের
  4. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  5. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  6. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x