Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৭:২৭, ১৩ ডিসেম্বর ২০১৭
নাইস নূর
১৭:২৭, ১৩ ডিসেম্বর ২০১৭
আপডেট: ১৭:২৭, ১৩ ডিসেম্বর ২০১৭
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

খেলার মাঠ অনেক মিস করছি : পিয়া

নাইস নূর
১৭:২৭, ১৩ ডিসেম্বর ২০১৭
নাইস নূর
১৭:২৭, ১৩ ডিসেম্বর ২০১৭
আপডেট: ১৭:২৭, ১৩ ডিসেম্বর ২০১৭
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। এবারের আসরের মাঠ থেকে সরাসরি টিভি উপস্থাপনা করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। গতকাল মঙ্গলবার বিপিএলের ফাইনাল হয়ে গেলেও এখনো খেলার মাঠ মিস করছেন বলে জানান পিয়া। মাঠে উপস্থাপনা করার প্রিয় মুহূর্ত ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি। 

এনটিভি অনলাইন : বিপিএলের আসরে প্রথমবারের মতো উপস্থাপনা করলেন। এখান থেকে নতুন কিছু শিখেছেন কি? 

পিয়া জান্নাতুল : প্রথমেই বলতে চাই, বিপিএলে উপস্থাপনা করতে গিয়ে চাপ অনুভব করেছি। যেটা আমি আমার পুরো ক্যারিয়ারে কখনো করিনি। তবে এটাও ঠিক চাপ নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম আমি। আসলে উপস্থাপনার সময় অনেক বেশি আমাদের সচেতন থাকতে হতো। অন্যদিকে ক্রিকেট সম্পর্কে শিখেছি অনেক কিছুই, যা আমি আগে জানতাম না। এ বিষয়ে আমাকে সাহায্য করেছেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী ও গৌতম ভিমানি প্রমুখ। আমার স্বামীও অনেক সাপোর্ট করেছেন আমাকে। 

এনটিভি অনলাইন : গ্যালারিতে আপনি তো আপনার স্বামীর সাক্ষাৎকারও নিয়েছিলেন। এটা কি আগে থেকে পরিকল্পিত ছিল? 

পিয়া জান্নাতুল : একদম না। আমার হাজব্যান্ড ফারুক হাসান সামির স্পোর্টস লাভার। সব ধরনের খেলা দেখতে সে পছন্দ করে। উপস্থাপনা করার আগে অনেক টিপস সে আমাকে দিয়েছে। বলতে পারেন সে আমার পরামর্শক ছিল। এবার একদিনই সামির মাঠে এসেছিল। সেদিন খুলনা টাইটানস ও রংপুর রাইডার্সের মধ্যে খেলা হয়েছিল।

গ্যালারিতে গিয়ে হঠাৎ করেই আমি সামিরকে প্রশ্ন করতে শুরু করি। সামিরও একটু অবাক হয়েছিল। আমি যখন সামিরকে প্রশ্ন করেছিলাম গ্যালারিতে বসা কেউ আমাদের সম্পর্কের কথা বুঝতে পারেনি। কারণ সামিরকে আমি আপনি করে সম্বোধন করেছিলেন। দর্শকের মতো করেই সে উত্তর দিয়েছে। এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল। 

এনটিভি অনলাইন : উপস্থাপনা করার সময় আপনার প্রিয় মুহূর্ত সম্পর্কে কিছু বলুন।

পিয়া জান্নাতুল : অনেক আছে। যেমন খেলা শুরুর আগমুহূর্তে যখন দুজন আম্পায়ার মাঠের দিকে হেঁটে যায়, তখন সেই দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগত। পুরো মাঠ নিস্তব্ধ থাকে। আম্পায়ারের পেছনে ক্যামেরাম্যানরা যায়। খেলা শেষ কিন্তু খেলার মাঠ অনেক মিস করছি। বিপিএলের পুরো আয়োজন আমার খুব ভালো লেগেছে। 

এনটিভি অনলাইন : ফাইনালে খেলায় আপনি শাড়ি ও জামদানি জ্যাকেট পরেছিলেন। জ্যাকেটটির ডিজাইনার কে ছিলেন?

পিয়া জান্নাতুল : গৌতম সাহা দাদা। অনেকেই আমার শাড়ি ও জ্যাকেটের অনেক প্রশংসা করেছিলেন। আর জামদানি তো ঐতিহ্যবাহী পোশাক। এটা চিন্তা করেই পরেছিলাম।

এনটিভি অনলাইন : আবার বিপিএলে উপস্থাপনা করার সুযোগ পেলে করবেন কি?

পিয়া জান্নাতুল : হ্যাঁ, কেন নয়। 

এনটিভি অনলাইন : এখন কী নিয়ে ব্যস্ত থাকবেন?

পিয়া জান্নাতুল : আগামীকাল এপেক্সের আয়োজনে আমি আর ক্রিকেটার তাসকিন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আমরা দুজনেই এপেক্সের শুভেচ্ছাদূত। এ ছাড়া ১৭ তারিখেও আমার শুটিং আছে। বিশ্রাম নেওয়ার সময় নেই। তবু শান্তি লাগছে, কারণ বিপিএলে দর্শকের পাওয়া ভালোবাসার রেশ থাকবে অনেক দিন। 

সর্বাধিক পঠিত
  1. বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
  2. এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী
  3. চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে টেজাবের সেমিনার
  4. ২৫ জুন আসছে ‘হেডলাইন’ : অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকাকে নিয়ে রহস্যের গল্প
  5. নেগেটিভ রিভিউ: শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
  6. বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x