ছোট তারকাদের বড়বেলা
শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তাঁরা দর্শকের মন কেড়েছিলেন। নিজের অভিনয় দিয়ে হয়ে উঠেছিলেন কারো বাড়ির আদরে ছোট্ট ছেলে বা মেয়ে। সেই সব শিশু তারকা এখন বেড়ে উঠছেন। নিজের নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন দারুণ গতিতে। দর্শকের মনে এখনো যদিও তাদের সেই ছোট্টবেলার চেহারাই গেঁথে আছে তবু সত্যিকার জীবনে আমূল বদলে গেছে তাঁদের চেহারা। এখন হয়তো হঠাৎ দেখলে আপনি চিনতেও পারবেন না যে এই সেই আদুরে শিল্পী। চলুন দেখে নিই সেই শিশুশিল্পীরা এখন দেখতে কেমন হয়েছেন।

ঝানাক শুক্লা :
২০০৩ সালে মুক্তি পাওয়া সাড়াজাগানো ছবি ‘কাল হো না হো’তে প্রীতি জিনতার ছোট বোন জিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন ঝানাক শুক্লা। এ ছাড়া ‘কারিশমা কা কারিশমা’ নামের একটি টিভি সিরিয়ালে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পান তিনি। দেখুন ঠিক সেই ছোট্টবেলার মতোই মিষ্টি দেখতে এখনো ঝানাক।
অভিষেক শর্মা
২০০০ সালে মুক্তি পায় নবাগত নায়ক ঋত্বিক রোশনের প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ছোট্ট অভিষেক শর্মা। ছবিতে ঋত্বিকের ভাইয়ের চরিত্রটি ছিল তাঁর। ছবি মুক্তির ১৫ বছর পরে এখন রীতিমতো যুবক সেই অভিষেক।

আয়েশা কাপুর
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ব্ল্যাক’-এ রানি মুখার্জির ছোটবেলার ছরিত্রে অভিনয় করেন আয়েশা কাপুর। একটি বোবা ও কালা মেয়ের চরিত্র দারুণভাবে পর্দায় ফুটিয়ে তোলেন তিনি। আর দারুণ অভিনয়ের জন্য সহ-অভিনেত্রী হিসেবে ২০০৬ সালের ফিল্ম ফেয়ার পুরস্কারও জেতেন তিনি। দেখুন পুরোদস্তুর তরুণী আয়েশা এখন দেখতে কেমন হয়েছেন।

অতিথ নায়েক
কাল হো না হো চলচ্চিত্রে প্রীতি জিনতার শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন অতিথ। সেই অতিথ এখন নিজেই চিত্রপরিচালক। এমনকি তাঁর তৈরি করা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবেও। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে ফিলিপাইন ও লস অ্যাঞ্জেলেস থেকে সিনেমাটোগ্রাফির তালিম নিয়েছেন অতিথ। দেখুন সেই গোলগাল চেহারার দুষ্টু অতিথ এখন কেমন শান্ত ভঙ্গিতে ক্যামেরার সঙ্গে দাঁড়িয়ে আছেন।

জিবরান খান
‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে অভিনয় করা শাহরুখ খানের ছোট্ট ছেলেটার কথা মনে আছে? সেই যে স্কুলের অনুষ্ঠানে ভারতের জাতীয় সংগীত গাইতে গিয়ে ভুল করে ফেলার দৃশ্য কিংবা ছবির খালা কারিনা কাপুর খানের সঙ্গে খুনসুটির দৃশ্য। সেই ছোট্ট ছেলেটির নাম জিবরান খান। এখন আর ছোট্টটি নেই। রীতিমতো একজন মডেল আর বিভিন্ন পার্টির মধ্যমণি সুদর্শন জিবরান।

জয়া আফরোজ
১৯৯৯ সালে মুক্তি পাওয়া তারকাসমৃদ্ধ ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’তে শিশুশিল্পী হিসেবে রাধিকা চরিত্রে কাজ করেন জয়া আফরোজ। ১৬ বছর পর সেই জয়া এখন তরুণী। ২০১৩ সালে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল নির্বাচিত হন তিনি। মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু টিভি সিরিয়াল আর বিজ্ঞাপনেও কাজ করেছেন জয়া।

আশাস ছান্না
এবার একটু চমকের পালা। ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে শাহরুখ খানের ছেলের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান আশাস। তবে মজার ব্যাপার হলো, ছেলের চরিত্রে অভিনয় করলেও তিনি ছেলে নন মোটেও। আশাসের বর্তমান সময়ের ছবি দেখলেই সেটা খোলাসা হবে। তবে দীর্ঘদিন পর্যন্ত ছবির পরিচালকের কাছে তাঁর মেয়ে হওয়ার বিষয়টি লুকিয়ে রেখেছিলেন আশাসের বাবা-মা।

অনলাইন ডেস্ক