Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৫:২৯, ১০ জুন ২০১৭
নাইস নূর
১৫:২৯, ১০ জুন ২০১৭
আপডেট: ১৫:২৯, ১০ জুন ২০১৭
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

দুই বছর পর ঈদের অনুষ্ঠানে গান গাইব : ন্যান্সি

নাইস নূর
১৫:২৯, ১০ জুন ২০১৭
নাইস নূর
১৫:২৯, ১০ জুন ২০১৭
আপডেট: ১৫:২৯, ১০ জুন ২০১৭
জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি

সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি টেলিভিশনে ঈদের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেননি গত দুই বছর। তবে আসছে  ঈদে টেলিভিশনের পর্দায় তাঁকে  সরাসরি গান গাইতে দেখা যাবে। দুই বছর বিরতি নেওয়ার কারণ  ও অন্যান্য  অনেক  প্রসঙ্গ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ন্যান্সি।

এনটিভি অনলাইন : গেল দুই বছর টেলিভিশনে ঈদের অনুষ্ঠানমালায় আপনাকে দেখা যায়নি। এর পিছনে কী কোনো কারণ ছিল?

ন্যান্সি :  ব্যক্তিগত কারণে করিনি। আমার শ্বশুড়বাড়ি ময়মনসিংহ। সাধারণত সেখানে  আমি  ঈদ করি। টিভিতে  ঈদের অনুষ্ঠানে সরাসরি গান গাইলে পরিবারকে সময় দেওয়া সম্ভব হয় না।  পরিবার ও আমার সন্তানদের  সময় দিয়েছি। এ ছাড়া  আমি শুনেছিলাম  অনেকে  আমার ঈদের  গানের অনুষ্ঠান নিয়ে সমালোচনা করেছিলেন। কেউ কেউ  বলেছেন আমি নাকি একই গান টেভিতে বার বার গাই। সমালোচনা  মাঝে  মাঝে এড়িয়ে যাওয়া যায় না। আসলে দর্শক-শ্রোতাদের অনুরোধের গানগুলোই সরাসরি অনুষ্ঠানে বেশি গাওয়া হয়।   

যা হোক টিভিতে  দুই বছর পর ঈদের অনুষ্ঠানে সরাসরি গান গাইব। ঈদের দ্বিতীয় দিন একুশে টেলিভিশনে রাতে  ও  ঈদের চতুর্থ দিন রাতে এশিয়ান টেলিভিশনে গান গাওয়ার কথা রয়েছে। আপতত অন্য কোথাও গান করার কথা চূড়ান্ত হয়নি।

এনটিভি অনলাইন : চলতি মাসে  নতুন কোনো গান রেকর্ড করার সম্ভাবনা আছে কী?

ন্যান্সি : আপতত কোনো পরিকল্পনা  নেই। ঈদের পর নতুন গান ও  অ্যালবাম বের করার প্রস্তুতি নিব।

এনটিভি  অনলাইন :  আপনি তো মাসব্যাপী দুটো মসজিদে ইফতার দিচ্ছেন।  কেমন লাগছে?

ন্যান্সি : অনেকদিনের  একটা  ইচ্ছা আমার পূরণ হয়েছে। আমার বাবার বাড়ি নেত্রকোনায়। সেখানে  অসহায় অনেক মানুষকে আমি ইফতার করিয়েছি। তবে এবারই প্রথম  মাসব্যাপী ইফতার করানোর কথা ভাবি।  ঢাকায়  আগারগাঁয়ের তালতলায় আমার বাসা। বাসার কাছের  দুই মসজিদে নিয়মিত ইফতার দিচ্ছি আমি। প্রায়  প্রতিদিন ২০০ মানুষ সেখানে  ইফতার করছেন। প্রথমদিন খুব কম মানুষ এসেছিলেন।  খবরটা প্রচারের পর  ধীরে ধীরে অনেক মানুষ আসছে।   

এনটিভি অনলাইন :  ইফতারে আপনার পছন্দের খাবার কী?

ন্যান্সি : মধবিত্তরা ইফতারে যা খেতে পছন্দ করে, আমিও তাই করি। অন্য অনেক খাবার থাকলেও  ছোলা, ডালের বড়া ও মুড়ি আমার বেশি পছন্দ। বাসার সবার জন্য আমি নিজেই ইফতার তৈরি করি।

এনটিভি অনলাইন : ঈদ উপলক্ষে কেনাকাটা কী করেছেন?

ন্যান্সি : পাঁচ রোজার মধ্যে  সব কেনাকাটা শেষ করেছি। কারণ  পরে অনেক ভিড়  হয়।  সব আত্মীয়র জন্য আমি যেমন উপহার কিনেছি তেমনি  আমিও অনেক উপহার পেয়েছি।

সর্বাধিক পঠিত
  1. চেনাই যাচ্ছে না ইবরার টিপুকে, কী হয়েছে সংগীতশিল্পীর?
  2. ২ সন্তান নিয়ে হানিমুনে আমির-গৌরী
  3. বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন, তটিনী ও ইরফানের
  4. আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হতেই ফেসবুকে পূর্ণিমার আবেগঘন বার্তা
  5. কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট?
  6. আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন নায়িকা 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x