Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৬:২৭, ২৪ মে ২০১৭
নাইস নূর
১৬:২৭, ২৪ মে ২০১৭
আপডেট: ১৬:২৭, ২৪ মে ২০১৭
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

নজরুলকে পড়লে সামাজিক চেতনা বাড়বে : ফাতেমা তুজ জোহরা

নাইস নূর
১৬:২৭, ২৪ মে ২০১৭
নাইস নূর
১৬:২৭, ২৪ মে ২০১৭
আপডেট: ১৬:২৭, ২৪ মে ২০১৭

কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আগামীকাল বৃহস্পতিবার ১১ জ্যৈষ্ঠ। এ উপলক্ষে সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ব্যস্ত সময় পার করবেন। বিভিন্ন টেলিভিশনে রয়েছে তাঁর বেশকিছু অনুষ্ঠান। ব্যস্ততার ফাঁকে আগামীকালের পরিকল্পনা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় ও গুণী নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা।

এনটিভি অনলাইন : নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আপনার কালকের পরিকল্পনা জানতে চাই।

ফাতেমা তুজ জোহরা : আজ রাতে বাংলাভিশনে নজরুলের গান নিয়ে একটি লাইভ অনুষ্ঠানে গান করব। কাল সকালে একুশে টেলিভিশনের একটি অনুষ্ঠানে যোগ দেব। অনুষ্ঠানটি শেষ করে ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার জন্য রওনা দেব। সেখানে সরকারিভাবে আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইব। এরপরের দিন এনটিভিতে সকালে একটি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আপাতত পরিকল্পনাতে এগুলোই আছে।

এনটিভি অনলাইন : নজরুলের জন্মজয়ন্তী ছাড়াও তো আপনি ত্রিশালে যান...

ফাতেমা তুজ জোহরা : নজরুলের জন্মজয়ন্তীতে প্রতিবছর হয়তো ত্রিশালে আমার যাওয়া হয় না। তবে ত্রিশালে নজরুল একাডেমিতে আমি প্রতিবছরই যাওয়ার চেষ্টা করি। বেশ কয়েক বছর ধরে নিয়মিত সেখানে যাচ্ছি। নজরুলের গানের বাইরেও তাঁকে নিয়ে অনেক গবেষণা করার আছে।

এনটিভি অনলাইন : নজরুলের গান সেসব নবীন সংগীতশিল্পীরা এখন চর্চা করছেন, তাঁদের জন্য আপনার কী পরামর্শ থাকবে?

ফাতেমা তুজ জোহরা : বিভিন্ন সাহিত্য রচনার পাশাপাশি নজরুলের সংগীতও তাঁর জীবনবোধের প্রকাশ। যাঁরা তাঁর গান এখন চর্চা করছেন আমি তাঁদের বলব নজরুলের গান জানলে শুধু হবে না, তাঁকে পুরোপুরি জানতে হবে। নজরুলের আদর্শ নিয়ে চলতে হবে। আমি নিজেও নজরুলের গান নিয়ে ধ্যান করি, তাঁকে নিয়ে অনেক পড়াশোনা করি। নজরুলের জীবনী পড়লে মানবতাবোধ বৃদ্ধি পাবে। সমাজে একা একা ভালো চললে তো হবে না, সমাজবদ্ধ হয়ে সবাইকে নিয়ে মিলেমিশে চলতে হবে। নজরুল উদার মুসলমান ছিলেন। সব ধর্মকে তিনি সম্মান করতেন। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। এখন ধর্ম নিয়ে অনেক অস্থিরতা হচ্ছে। নজরুলকে পড়লে, সামাজিক চেতনা, মূল্যবোধ, রাজনৈতিক চেতনা, ধর্মীয় চেতনার বিকাশ ঘটবে। মানবতা বোধের জাগরণ হবে।

এনটিভি অনলাইন : আপনি তো নজরুলের গল্পের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। রবীন্দ্রনাথের গল্প নিয়ে নির্মিত নাটকেও আপনি কাজ করেছেন। এবার নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আপনাকে কি কোনো নাটকে দেখা যাবে?

ফাতেমা তুজ জোহরা : না, এবার করা হয়নি। তবে গেল রবীন্দ্রজয়ন্তীতে ‘ঘাটের কথা’ নামে একটি নাটকে অভিনয় করেছিলাম। নাটকটি পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। ওটা বাংলাভিশনে প্রচারিত হয়েছিল।

এনটিভি অনলাইন : বর্তমানে কীভাবে কাটছে সময়?

ফাতেমা তুজ জোহরা : গান তো করছি। এ ছাড়া পারিবারিক ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত আছি। পরিবারকেও সময় দিচ্ছি। এভাবে কাটছে সুন্দর সময়।

সর্বাধিক পঠিত
  1. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  2. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  3. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই
  4. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  5. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  6. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x