Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১০:৪৫, ১৩ জুন ২০১৫
সামি আল মেহেদী
১০:৪৫, ১৩ জুন ২০১৫
আপডেট: ১০:৪৫, ১৩ জুন ২০১৫
আরও খবর
ঢাকায় ‘স্ক্রিম ৭’ দেখা যাবে ২৭ ফেব্রুয়ারি থেকে
ঢাকায় মুক্তি পাচ্ছে ‘ক্রাইম ১০১’
এক দিনে হলিউডের ৩ সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে
‘হোম অ্যালোন’ খ্যাত অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই
অস্কারে নতুন ইতিহাস ‘সিনার্স’-এর, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

শ্রদ্ধা

স্যার ক্রিস্টোফার লি, এক কীর্তিমান খলনায়ক

সামি আল মেহেদী
১০:৪৫, ১৩ জুন ২০১৫
সামি আল মেহেদী
১০:৪৫, ১৩ জুন ২০১৫
আপডেট: ১০:৪৫, ১৩ জুন ২০১৫

এ যুগের মানুষজন, যাঁরা ভিএইচএস যুগের ছবি দেখেননি, তাঁরা তাঁকে চিনবেন ভীষণ দুষ্টু এক লোক হিসেবে। লর্ড অব দ্য রিংস ট্রিলজির লর্ড সারোমান, যে অশুভ শক্তির প্রভাবে দুনিয়াকে হাতের মুঠোয় আনতে চেয়েছিল। কড়া সিনেমাপ্রেমীদের কাছে তিনি কাউন্ট ড্রাকুলা অথবা জেমস বন্ডের খলনায়ক হিসেবে প্রিয়। স্যার ক্রিস্টোফার লি। খলনায়ক চরিত্রে অবিস্মরণীয় এক পুরুষ। গেল সপ্তাহে, ৭ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৯৩ বছর বয়সে।

তাঁর ছবির সংখ্যা শুনলে চোখ কপালে উঠে যাবে যে কারো। ২৭৮টি! ১৯৪৬ সালে ‘ক্যালাইডোস্কোপ’ নামের একটি টিভি সিরিজে কাজ শুরু করেছিলেন, এ বছরেও ‘এক্সট্রাঅর্ডিনারি টেলস’ নামের একটি ছবিতে কণ্ঠ দিয়েছেন। আমৃত্যু ডুবে থেকেছেন কাজের মধ্যে। ছবির সংখ্যা তো এমন হবেই!

১৯২২ সালের ২৭ মে লন্ডনের বেলগ্রেভিয়ায় জন্ম নিয়েছেলেন ক্রিস্টোফার ফ্র্যাংক কারান্দিনি লি। জন্মসূত্রে মায়ের কাছ থেকে ইতালিয়ানরক্ত পেয়েছিলেন সাড়ে ছ’ফুট লম্বা এই দীর্ঘদেহী পুরুষ। ওয়েলিংটন কলেজে পড়ালেখার পর কেরানি হিসেবে লন্ডন শহরের বেশ কয়েকটি শিপিং কোম্পানিতে কাজ করেছিলেন তিনি। এভাবেই হয়তো জীবন চলে যেত। জীবন বদলানো শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে। সেনাবাহিনীতে যোগ দিলেন। যুদ্ধশেষে অভিনয় জীবন শুরু। টেলিভিশন সিরিজ ক্যালাইডোস্কোপ নয়, তার প্রথম বড় মাপের কাজ বলা যেতে স্যার লরেন্স অলিভিয়ারের ‘হ্যামলেট’ (১৯৪৮)। এই ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতি ছিল তাঁর।

এরপর সব বিখ্যাত অভিনেতাদের মতো তাঁরও শুরুর দিকের সংগ্রাম। এই সংগ্রামের সাথে সাথেই এগিয়ে যাচ্ছিলেন একটু একটু করে। অভিনয় শিল্পীদের জীবনে ‘ব্রেক থ্রু’ যেটাকে বলে, তাকে সেই সাফল্য দিল ‘দ্য কার্স অব ফ্র্যাংকেনস্টাইন’ (১৯৫৭)। এর পরের বছরই ‘হরর অব ড্রাকুলা’য় (১৯৫৮) কাউন্ট ড্রাকুলা চরিত্রে অভিনয় করে বাজিমাত করে দিলেন। সেই থেকে খলনায়কের দুনিয়ায় স্যার ক্রিস্টোফার লির আধিপাত্য শুরু।

১৯৭৪ সালে জেমস বন্ড সিরিজের ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’ ছবিতে খলচরিত্র ফ্রান্সিসকো স্কারামাঙ্গা চরিত্রে অভিনয় করেন ক্রিস্টোফার। এ ছবিতে বন্ড ছিলেন রজার মুর। ছবিতে স্কারামাঙ্গার বিশেষ পরিচয় ছিল ‘পিস্তল স্কারামাঙ্গা’ হিসেবে। জেমস বন্ডের খলনায়করা সব সময়ই একটু ভিন্ন ঘরানার, তবে ক্রিস্টোফার ছিলেন আরো ভিন্ন! তিনি খলনায়ক হয়েও নায়কোচিত হয়ে উঠতে পেরেছিলেন, জনপ্রিয়ও হয়েছিলেন দারুণভাবে। জেমস বন্ড সিরিজের এক কিংবদন্তী খলনায়ক করে তুলতে পেরেছিলেন ‘পিস্তল স্কারামাঙ্গা’কে।

সবশেষে এ যুগে, ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিতে দেখা দিলেন সফেদ শ্মশ্রুমণ্ডিত এক ভয়ঙ্কর জাদুকর লর্ড সারোমান হিসেবে। বৃদ্ধ বয়সেও দাপটের কমতি ছিল না সামান্যতম। গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিজুয়্যাল এফেক্ট আর সেট ডিজাইনিংয়ের ক্যারিশমায় ভরপুর ছবিতেও অভিনয় কীভাবে করতে হয়- দেখিয়েছেন বটে!

কোনো ধরনের চরিত্রকেই সামান্য করে দেখতেন না তিনি। ছোট থেকে বড়, সব ধরনের চরিত্রে গুরুত্ব দিয়ে অভিনয় করেছেন সব সময়। সেজন্যই হয়তো বলতে পেরেছিলেন, “একটা পুরনো দিনের রদ্দিমার্কা কথা আছে, ‘ছোট চরিত্র বলে কিছু নেই, তবে ছোট অভিনেতা আছে।’ কথাটা সত্য!” মহানায়কদের কথা আর কাজে এমনই মিল থাকে সব সময়।

খলনায়ক হয়েও যে সিনেমার ইতিহাসে তিনি অবিস্মরণীয় মহানায়ক!

সর্বাধিক পঠিত
  1. তারকায় ভরা ‘বনলতা এক্সপ্রেস’ ছুটছে ঈদে, প্রকাশ্যে প্রথম পোস্টার
  2. সাতপাকে রাশমিকা–বিজয়...
  3. নিখোঁজ ব্যক্তির জন্য অপেক্ষার গল্প ‘প্রেমাতাল’
  4. জীবনের কথায় ইমরানের ইসলামিক গান
  5. সাদিয়া আয়মানের পোষা বিড়াল ‘আলু’ এবার পর্দায় 
  6. ঢাকায় ‘স্ক্রিম ৭’ দেখা যাবে ২৭ ফেব্রুয়ারি থেকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x