Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৪:৫৭, ১২ জুন ২০১৫
মাজহার বাবু
১৪:৫৭, ১২ জুন ২০১৫
আপডেট: ১৪:৫৭, ১২ জুন ২০১৫
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

ফাইটার থেকে ফাইট ডিরেক্টর যুগান্তর চাকমা

মাজহার বাবু
১৪:৫৭, ১২ জুন ২০১৫
মাজহার বাবু
১৪:৫৭, ১২ জুন ২০১৫
আপডেট: ১৪:৫৭, ১২ জুন ২০১৫
‘শোধ প্রতিশোধ’ ছবির অ্যাকশন দৃশ্যে নায়িকা মৌসুমি হামিদের সঙ্গে চায়নিজ (যুগান্তর চাকমা)। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

“ছোটবেলায় ভিউকার্ডে নায়ক-নায়িকাদের ছবি দেখতাম। আয়নার পেছনের ছবি দেখে মনে হতো, আমিও যদি ওদের মতো ছবিতে কাজ করতে পারতাম। বান্দরবানে পাহাড়ঘেরা এলাকায় আমার জন্ম, সেখানেই ছেলেবেলাটা কেটেছে। ১৯৮৩ সালে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। নাটকের একটা নেশা আমার ছোটবেলা থেকেই ছিল। কলেজে ২৬ মার্চ উপলক্ষে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছিল। সেখানে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলাম আমি। ওই নাটক করতে গিয়ে বাচ্চু আহম্মেদের সঙ্গে পরিচয় হয়। তিনি তখন চিত্রপরিচালক নূর হোসেন বলাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। ১৯৮৪ সালে প্রথম চলচ্চিত্রে অভিনয় করি ‘ইন্সপেক্টর’ ছবিতে।” এভাবেই বাংলাদেশের চলচ্চিত্রে আসার ইতিহাস বলছিলেন ফাইট ডিরেক্টর যুগান্তর চাকমা ওরফে ‘চায়নিজ’।

ছবির অন্যতম একটি বিষয় ফাইট। এই ফাইটিং দৃশ্যে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকেই জনপ্রিয় এবং পরিচিত মুখ। বাংলাদেশে যে কয়েকজন ফাইটারকে আমরা চিনি, তাঁদের মধ্যে অন্যতম ‘চায়নিজ’। ফিরোজ খান প্রিন্স পরিচালিত ‘শোধ প্রতিশোধ’ ছবির অ্যাকশন দৃশ্যে অংশ নেন নায়িকা মৌসুমি হামিদ। এই ছবির ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করছেন চায়নিজ। ছবির শুটিংয়ে এনটিভি অনলাইনে সঙ্গে কথা হয় চায়নিজের ।

প্রশ্ন : আপনার ‘চায়নিজ’ নামটি এলো কীভাবে?

উত্তর : প্রথম ছবির শুটিং করার পর এফডিসিতে প্রতিদিনই যাওয়া-আসা করতাম। একদিন ওস্তাদ জাহাঙ্গীর আলমের সঙ্গে পরিচয় হয়। তিনি আমাকে তাঁর দলে নিয়ে নেন। আশীর্বাদ হিসেবে তিনি আমার নাম দেন ‘চায়নিজ’। এই নাম নিয়ে আমি খুব খুশি, কারণ এখন আমাকে এই নামে বাংলাদেশের মানুষই চেনে। যুগান্তর চাকমা থেকে হয়ে গেলাম ‘চায়নিজ’। প্রথমে ফাইটার, তার পর অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর থেকে এখন ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করছি।

প্রশ্ন : এখন আর আগের ফাইটের মধ্যে পার্থক্য কী?

উত্তর : আগে আমাদের দেশের গল্প নিয়ে ছবি হতো। নায়করাজ রাজ্জাক, নায়ক ফারুক যখন ফাইট করতেন, তখন দেখা যেত নদীর পাড়ে কুস্তি করছেন। লাঠি দিয়ে মারামারি করছেন। তার পর নায়ক রুবেল, ওস্তাদ জাহাঙ্গীর আলমরা যখন এলেন, তখন শুরু হলো মার্শাল আর্ট। সব ছবিতে একই ফাইট চলতে লাগল। আর এখন কয়েকটা তামিল ছবি দেখিয়ে বলে, এই ফাইট করতে কত লাগবে? ওই ফাইট করতে কত লাগবে? আমাদের চিন্তা করার সুযোগ দিচ্ছে না।

প্রশ্ন : এতে কি ছবির মান কমছে?

উত্তর : তামিল একটা ফাইট করতে যে ধরনের যন্ত্র লাগে, আমাদের দেশে তো সেই যন্ত্র নেই। আমরা ক্রেনের সঙ্গে নায়ক-নায়িকাকে যখন ঝুলাই, তার পর আবার এডিটিংয়ের সময় কাটা হয় দৃশ্যগুলো। হলে দর্শক এসব দৃশ্য দেখে হাসাহাসি করে। আমাদের মতো দেশের জন্য যেমন গল্প লাগবে, তেমনি আমাদের দেশের ফাইটও হবে আমাদের মতো। চায়নায় যেমন ফাইটের একটা ধরন আছে, তেমনি আমাদেরও একটা ধরন আছে।

প্রশ্ন : ছবি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

উত্তর : ‘চায়না মামা’ নামে আমি একটি ছবি বানিয়েছি । ছবিটি ২০১২ সালে যখন শেষ করি, তখন ডিজিটাল যুগ চলে আসে। আর আমি ছবি বানিয়েছি ৩৫ মিলিমিটারে। আমার কাছে যত টাকা ছিল, সব ওখানে খরচ করে ফেলি। এখন আরো ১৫ লাখ টাকা লাগবে এটিকে ট্রান্সফার করতে, তাহলেই ছবিটি হলে মুক্তি দিতে পারি। কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে, কোনো প্রযোজক ১৫ লাখ টাকা বিনিয়োগ করতে রাজি হলেই আমি ছবিটি মুক্তি দিতে পারব। সবাই দোয়া করবেন, আমি যেন কাজটি দ্রুত শেষ করতে পারি।

যুগান্তর চাকমা
সর্বাধিক পঠিত
  1. তৃতীয় বিয়ে বিতর্ক : আমিরকে হত্যা করলে ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা
  2. বিশ্বকাপ ফাইনালের রাতে রাজধানীজুড়ে কনসার্ট
  3. বিশ্বজুড়ে নোলানের ‘দ্য ওডিসি’ ঝড় : ৩ দিনে ৩ হাজার ১৪৫ কোটি টাকা আয়
  4. আংটি বদলের গুঞ্জন তুঙ্গে, নতুন ছবি প্রকাশ করলেন পূজা
  5. আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক সিয়াম
  6. এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x