Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
রেজওয়ান সিদ্দিকী অর্ণ
১৩:০০, ২৪ ডিসেম্বর ২০১৬
রেজওয়ান সিদ্দিকী অর্ণ
১৩:০০, ২৪ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৩:০০, ২৪ ডিসেম্বর ২০১৬
আরও খবর
মুক্তির আগেই ‘টক্সিক’ ঝড়, ২৪ ঘণ্টায় ২ লাখ ৬০ হাজার টিকিট বিক্রি
সত্যিই কি তৃতীয়বার মা হচ্ছেন কারিনা কাপুর?
প্রেম, দুই সন্তান, এবার বিয়েও করলেন অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা
২০ বছরের ছোট প্রেমিকা, অনুরাগের মনে যে ভয় কাজ করত
বক্স অফিসে ইমরান হাশমির ঝড়, ২ দিনেই আয় ৯৩ কোটি

সালতামামি ২০১৬

টলিউডের সাতকাহন

রেজওয়ান সিদ্দিকী অর্ণ
১৩:০০, ২৪ ডিসেম্বর ২০১৬
রেজওয়ান সিদ্দিকী অর্ণ
১৩:০০, ২৪ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৩:০০, ২৪ ডিসেম্বর ২০১৬

ওপারের বাংলা চলচ্চিত্র বদলে গিয়েছে অনেকটা। বাজেট বেড়েছে। নির্মাণে বৈচিত্র্য এসেছে। কারিগরি দিক থেকে উন্নত হয়েছে। সেই সঙ্গে নতুন দর্শক সৃষ্টি হয়েছে। ভাষার মিল থাকায় আগে যেখানে একটা সময় তাদের বাংলাদেশের চলচ্চিত্রের ওপর নির্ভর করতে হতো, এখন সেটা করতে হয় না। বরং এখন তাদের চেষ্টা, কৌশলে বাংলাদেশের বাজার দখল করা।

পশ্চিমবঙ্গের দর্শক এখন দুই ভাগে বিভক্ত। এক ভাগ বাণিজ্যিক ছবি দেখছে। অন্য ভাগ বিকল্প ধারার ছবি দেখছে। বেশ কয়েক বছর ধরে সেখানে যে কটি বাণিজ্যিক ছবি মুক্তি পেয়েছে তার প্রায় সবকটি চলচ্চিত্র দক্ষিণ ভারতের ছবির কাহিনী নিয়ে নির্মিত। পাশাপাশি বিকল্প ধারার ছবিগুলো বিষয়ভিত্তিক হওয়ায় সেগুলো মৌলিক গল্পে নির্মাণ করা হচ্ছে। ক্রমেই বাণিজ্যিক ধারার ছবিকে টেক্কা দিয়ে বিকল্প ধারার ছবি বেশ ভালো ব্যবসা করছে। পরিসংখ্যান এমনটাই বলছে।

চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত টালিগঞ্জে মুক্তি পেয়েছে শতাধিক চলচ্চিত্র। বছরের প্রথম ছবি ছিল ‘রাতের রজনীগন্ধা’ এবং এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত শেষ ছবি ‘কিরীটি রায়’। এ ছাড়া এর ভেতর ছিল বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবি। ২০১৫ সালের মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা এ বছর মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যার সঙ্গে সমানুপতিক বলা চলে। গত বছর মুক্তি পেয়েছিল সমানসংখ্যাক চলচ্চিত্র।

টালিগঞ্জ চলচ্চিত্রের প্রযোজক গিল্ডের তথ্যমতে এই বছর বাণিজ্যিক ছবির চেয়ে বিকল্পধারার ছবিগুলো এগিয়ে। ‘প্রাক্তন’,‘সাহেব বিবি গোলাম’,‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’,‘কিরীটি ও কালো ভ্রমর’,‘ঈগলের চোখ’ এবং ‘জুলফিকার’ বেশ ভালো ব্যবসা করেছে।

এদিকে খুব বেশি লাভ না হলেও মোটামুটি ভালো চলেছে ‘বাস্তুসাপ’,‘কি করে তোকে বলবো’, ‘কেলোর কীর্তি’, ‘ক্ষত’, ‘গ্যাংস্টার’‘বাদশা’, ‘শিকারী’সহ বেশকিছু চলচ্চিত্র।

ব্যবসায়িক পরিসংখ্যানে বাণিজ্যিক ছবি পিছিয়ে পড়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা দক্ষিণ ভারতের ছবি রিমেকের ওপর দোষ চাপাচ্ছেন। অনেকে পত্রিকার বিভিন্ন সাক্ষাৎকারে কঠোরভাবে বিরোধিতা করছেন। সেই সঙ্গে ক্রমেই প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় আঙুল তুলছেন রিমেক ছবির ওপর।

কলকাতার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী সেখানকার এক পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন, ‘এখনকার বাণিজ্যিক ছবি যদি সেভাবে চলত তাহলে হলের সংখ্যা ৭৫০ থেকে কমে ২০০ তে এসে দাঁড়াত না। দেব, জিতের ছবি চলছে না। কারণ রিমেক করা ছবির চাহিদা কম। এক ছবি মানুষ দুইবার দেখতে চায় না। রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখছি একের পর এক হল উঠে যাচ্ছে। ইন্ডাস্ট্রির মৃত্যু দেখছি।’

টালিগঞ্জের চলচ্চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন প্রণয় রায়। পাশাপাশি নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল চলতি বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র সম্পর্কে। তিনি বলেন, ‘সার্বিকভাবে ২০১৬ সাল রিমেকের পতন এবং মৌলিক গল্পের ছবির উত্থানের বছর। যা ২০১৭ থেকে টলিউডকে নতুন পথ দেখাবে।’

পেলে ভট্টাচার্য্য একজন চিত্রনাট্যকার। রিমেক ছবির চিত্রনাট্য লিখেন বেশির ভাগ। তাঁর কাছে চলতি বছর পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সৃষ্টিশীলতার দিক থেকে এগিয়ে। এ বিষয়ে তিনি এভাবে ব্যাখ্যা দেন, ‘এই বছরটিতে আমাদের চলচ্চিত্রের অবস্থা বলতে গেলে অ্যাভারেজ। তবে আগের বছরগুলোর তুলনায় অবস্থা কিছুটা ভালো। সেই সঙ্গে কয়েক বছর আগে যৌথ প্রযোজনার যে বীজ রোপিত হয়েছিল সেটা ২০১৬ তে এসে ভালোভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। সবমিলিয়ে বলা যায় এই বছরটি বেশ ভালো গিয়েছে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের জন্য।’

সংশ্লিষ্ট অনেকে মনে করছেন আগামী বছর অর্থাৎ ২০১৭ সাল পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নতুনভাবে ঘুরে দাঁড়াবে। রিমেক ছবি নির্মাণ কমে যাবে। মৌলিক গল্পের ছবি টালিগঞ্জের ছবিকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। এখন দেখার বিষয় আসছে নতুন বছরে সংশ্লিষ্টদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়।

সর্বাধিক পঠিত
  1. সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব শুরু আজ
  2. সালমান শাহর অন্ধ ভক্তের গল্পে ‘লাভ ৯৬’, মুক্তি ৪ সেপ্টেম্বর
  3. আজ ঢাকার সিনেমা হলে হলিউডের ২ সিনেমা
  4. ‘শিকারি’ হয়ে দেখা দিলেন জায়েদ খান
  5. নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর আজ 
  6. চা-শ্রমিকদের শতবর্ষের পুরোনো গানে নতুন সুর, কোক স্টুডিও বাংলার ‘মুল্লুক’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x