Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
বিনোদন প্রতিবেদক
১৩:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:৩১, ০৪ অক্টোবর ২০২০
বিনোদন প্রতিবেদক
১৩:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:৩১, ০৪ অক্টোবর ২০২০
আরও খবর
৮৫ টাকায় দেখা যাচ্ছে গেল ঈদের ২ সিনেমা
নতুন ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’
দেশে চালু হচ্ছে নতুন ওটিটি প্লাটফর্ম ‘উৎসব’
৫ বছর পর ফিরছেন সাদ, বিশ্বমঞ্চে যাচ্ছে তাঁর সিরিজ ‘অ্যানি’
ব্যাচেলর পয়েন্টে নতুন চমক নেপালি অভিনেত্রী

সৃজিতের ওয়েব সিরিজে থাকছে না বাংলাদেশের কেউ

বিনোদন প্রতিবেদক
১৩:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:৩১, ০৪ অক্টোবর ২০২০
বিনোদন প্রতিবেদক
১৩:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:৩১, ০৪ অক্টোবর ২০২০
ওয়েব সিরিজটি নিয়ে আলোচনায় ছিলেন যাঁরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় লেখক নাজিম উদ্দিনের কেন্দ্রীয় মুশকান জুবেরীর চরিত্রে প্রথম পছন্দ ছিল জয়া আহসান। কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি যখন তাঁর ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি নিয়ে কাজ করতে আগ্রহ দেখিয়েছিলেন, তখনই জানিয়েছিলেন সে কথা।

তবে গেল জুলাইয়ে কলকাতার একটি গণমাধ্যম জানিয়েছিল, নাজিম উদ্দিনের এই আলোচিত উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিরিজে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। আর মুশকান জুবেরী হচ্ছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এ ছাড়া কলকাতার অনির্বাণ ভট্টাচার্যও থাকছে ওয়েব সিরিজটিতে।

অবশেষে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ থেকে এসেছে সেই ঘোষণা। সম্প্রতি চার বছর পূর্তিতে নতুন ২৫ ওয়েব সিরিজের নাম ঘোষণা করেছে ‘হইচই’, সেখানে বলা হয়েছে সৃজিত তাঁদের জন্য নির্মাণ করছেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজটি।

এমন ঘোষণার পরই সৃজিত মুখার্জি এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন, ইচ্ছে থাকা সত্ত্বেও ওয়েব সিরিজে থাকছে না বাংলাদেশের কেউ। টুইটে সৃজিত লিখেছেন, ‘হইচই-এর সঙ্গে আমার প্রথম কাজ। বাংলাদেশের অভিনেতা নিয়ে সেখানে শুট করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে করোনার জন্য সেটা সম্ভব হচ্ছে না। তবে যাই হোক, নাজিম উদ্দিনের উপন্যাসের স্বাদ অটুট রাখতে আমি আমার আমার যথাসাধ্য চেষ্টা করব।’

My first with @hoichoitv.Really wanted to shoot it in Bangladesh with the cast from there as well. Unfortunately due to COVID, that will not be possible. However will try my best to adapt Mohd. Nazim Uddin 's mindboggling brilliance in a new setting keeping the flavour intact. pic.twitter.com/9NqIkWTPKV— Srijit Mukherji (@srijitspeaketh) September 18, 2020

এদিকে, সৃজিতের এমন ঘোষণার পর উপন্যাসটির কপিরাইট কেনা কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে এনটিভি অনলাইন। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা এনটিভি অনলাইনকে এই সিরিজটি প্রসঙ্গে বলেন, ‘এই ওয়েব সিরিজে কারা অভিনয় করছেন, সেটা আমরা এখন অফিশিয়ালি কিছুই প্রকাশ করেনি। আমরা কলকাতা-বাংলাদেশ মিলিয়ে কাজটি করতে চেয়েছিলাম। সেভাবেই সব কাজ চলছিল। যেসব অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ পেয়েছিল, তাঁদেরসহ অনেকের সঙ্গে আলোচনা হয়েছিল আমাদের। লকডাউনের মধ্যে এসব প্রসঙ্গে একাধিক ভার্চুয়াল মিটিং সেরেছি। তারপর সিদ্ধান্ত হয়েছে, করোনার এমন পরিস্থিতি বাংলাদেশে গিয়ে কাজ করা বেশ সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ হবে আমাদের। সে কারণে আমরা সিরিজটি কলকাতার অভিনেতা-অভিনেত্রী নিয়ে এখানেই শুট করতে যাচ্ছি। অনির্বাণ ভট্টাচার্য থাকছে এই সিরিজে, বাকিদের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। ওটা সৃজিত মুখার্জি দেখছেন। সব চূড়ান্ত হলে আমরা অফিশিয়ালি জানাব।’

নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস। বাতিঘর প্রকাশনীর ব্যানারে ২০১৫ সালে মুক্তি পায় উপন্যাসটি।

সর্বাধিক পঠিত
  1. এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
  2. জ্বীন থেকে লোকজ হরর, একসঙ্গে ইউটিউবে মুক্তি পেল ১০ সিনেমা
  3. ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদ ১০ সাংস্কৃতিক সংগঠনের
  4. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  5. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  6. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x